সিলেটের বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথে দুপক্ষের পালটাপলটি সভা-সমাবেশকে ঘিরে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে এই আদেশ কার্যকর শুরু হবে। চলবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।

বুধবার (৭ অক্টোবর) রাতে থানার ওসির একটি স্মারকের প্রতিবেদন প্রাপ্ত হয়ে এই আদেশ জারি করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহেদ বিন কাশেম। নোটিশ জারির পাশাপাশি বুধবার রাতে বিশ্বনাথ পৌর শহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডে অবস্থিত ডাকবাংলো ও তৎসংলগ্ন এলাকায় সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং, শোভাযাত্রা, লাঠি বা অস্ত্রসহ বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও আদেশে এই এলাকায় পাঁচজন বা তার অধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর জমি ক্রয় বিক্রয় নিয়ে মাইকিং করে লামাকাজী ইউনিয়নের ভুরকি ও ইসবপুর গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষে ছিলেন জমি বিক্রেতা স্থানীয় চেয়ারম্যান ও সিনিয়র বিএনপি নেতা কাবির হোসেন ধলা মিয়া। আর অপর পক্ষে ছিলেন ইসবপুর গ্রামের জমি ক্রেতা হাজি সফির মিয়া (৬৫)। এ নিয়ে থানায় উভয়পক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও চলমান রয়েছে।

আর এ দুটি পক্ষ থেকে বৃহস্পতিবার বিশ্বনাথ পৌর শহরে একই স্থানে পালটাপালটি সভা-সমাবেশের আয়োজন করেন। ফলে এই ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এদিকে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার পক্ষে বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে আয়োজন করা হয় মিছিল ও প্রতিবাদ সভা। অন্যদিকে জমি ক্রেতা সফির মিয়ার পক্ষ থেকে একই স্থানে উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

তবে দলীয় পরচিয়ে কউে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোরভাবে সাংগঠনকি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপজলো ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজলো বিএনপরি ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী সভাপতিত্বে সভায় কার্যালয় প্রঙ্গনে এই হুঁশিয়ারি দেন নেতারা।

  • Related Posts

    ‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

    বলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা নানা পাটেকার মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ার একটি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল…

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরের ৬ ঘণ্টার জন্য দেওয়া…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

    ‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    আজকে দেশের বাজারে স্বর্ণের ভরি

    আজকে দেশের বাজারে স্বর্ণের ভরি

    আজকের নামাজের সময়সূচি, ৮ অক্টোবর ২০২৬

    আজকের নামাজের সময়সূচি, ৮ অক্টোবর ২০২৬

    সিলেটের বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

    সিলেটের বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার