সুন্দরবনে বনদস্যুদের মাছ ধরার ঘর থেকে মোবাইল উদ্ধার ১৪ টি

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নীলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বনদস্যুদের বানানো একটি মাছ ধরার ঘর থেকে ১৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছেন বনরক্ষীরা। রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নীলবাড়িয়া এলাকায় পায়ে হেঁটে টহল দেওয়ার সময় একটি পরিত্যক্ত মাছ ধরার ঘর দেখতে পান। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা বনদস্যুরা গভীর বনের দিকে পালিয়ে যায়।

পরে বনরক্ষীরা ঘরটিতে তল্লাশি চালিয়ে সিমকার্ডবিহীন ১৪টি মোবাইল ফোন সেট, চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, লবণসহ বিভিন্ন রসদসামগ্রী উদ্ধার করেন। অভিযান শেষে বনদস্যুদের তৈরি মাছ ধরার ঘরটি ধ্বংস করে দেওয়া হয়।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পরে ব্যাপক তল্লাশি চালানো হলেও বনদস্যুদের কাউকে পাওয়া যায়নি বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।

  • Related Posts

    বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

    পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে বসতঘরের পেছনে ফুলের টবে চাষ করা তিনটি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর)…

    আইআরজিসির দাবি ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

    ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনী প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি। ইরানের প্রেস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

    বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

    আইআরজিসির দাবি ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

    আইআরজিসির দাবি ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

    পঞ্চগড় সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি

    পঞ্চগড় সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি

    বাসি ভাত গরম করে খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

    বাসি ভাত গরম করে খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

    আজকের আবহাওয়ার খবর

    আজকের আবহাওয়ার খবর

    বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০১ জন শিক্ষককে সম্মাননা দেবে সরকার

    বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০১ জন শিক্ষককে সম্মাননা দেবে সরকার