অসুস্থতা কাটিয়ে নাটকে ফিরছেন তানিয়া বৃষ্টি

অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে থাকলেও এবার ‘অংশীদার’ নাটকের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরেছেন নাটকের পরিচিত মুখ তানিয়া বৃষ্টি।

দীর্ঘদিন ধরে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এই অভিনেত্রী কেমোথেরাপির মধ্য দিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।

‘অংশীদার’ নাটকের পরিচালক ইকসান রনি সামাজিক মাধ্যমে নতুন নাটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যুটিংয়ের সময় ধারণকৃত কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, “ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি” (তানিয়া বৃষ্টি, তোমাকে আবারও স্বাগত)।

তানিয়া বৃষ্টির নাটকের কাজ শেষ করেছেন এমনটাও তিনি জানান।

শুধু পরিচালনা ও চিত্রনাট্য নয় নাটকটির গল্পও লিখেছেন ইকসান রনি।

রনি জানান, শীঘ্রই কেএসআই ইন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

  • Related Posts

    কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার দোয়া

    মানবজীবন সুখ-দুঃখ, পরীক্ষা ও নানা চড়াই-উতরাইয়ের এক অপূর্ব সমাহার। জীবনের পথচলায় প্রায়ই নানা বিপদ-আপদ, দুশ্চিন্তা ও অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো তীব্র হতাশা মানুষের মনকে গ্রাস করে, আবার…

    ১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

    শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল। এই ফল প্রকাশের পর জানা যাবে এবারের পাশের হার কত। কিন্তু ১৯৯০ থেকে ২০২৫ সাল অর্থাৎ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার দোয়া

    কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার দোয়া

    ১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

    ১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

    অসুস্থতা কাটিয়ে নাটকে ফিরছেন তানিয়া বৃষ্টি

    অসুস্থতা কাটিয়ে নাটকে ফিরছেন তানিয়া বৃষ্টি

    বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

    বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

    কিউইদের কাছে ভারতের বড় হার

    কিউইদের কাছে ভারতের বড় হার

    ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

    ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প