আজ যেমন থাকবে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথাও জানায় সংস্থাটি।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর ৬টায়।

  • Related Posts

    চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত

    চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি নির্বাচনি (টেস্ট) পরীক্ষার বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) নির্ধারিত বাংলা পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ…

    ক্যারিবিয়দের ৫০ বছরের রেকর্ড ভেঙে দিল শাদাবরা

    লাহোরে শেষ উইকেটে শাদাবের দুর্দান্ত সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে পাকিস্তান। অলরাউন্ডার শাদাব খান একপাশ আগলে রেখে ৯৬ বলে অপরাজিত ১১৩ রান করে দলের জয় নিশ্চিত করেন। এদিন ২৪২ রানের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত

    চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত

    ক্যারিবিয়দের ৫০ বছরের রেকর্ড ভেঙে দিল শাদাবরা

    ক্যারিবিয়দের ৫০ বছরের রেকর্ড ভেঙে দিল শাদাবরা

    দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

    দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

    টাইগার শ্রফের ওপর হামলার মূল হোতা গ্রেফতার

    টাইগার শ্রফের ওপর হামলার মূল হোতা গ্রেফতার

    ট্রাম্পের দাবি তাকে হারানোর সাধ্য কারো নাই

    ট্রাম্পের দাবি তাকে হারানোর সাধ্য কারো নাই

    ফুটপাতে পিঠা বিক্রি করে বছরে আয় ১০ লাখ টাকা

    ফুটপাতে পিঠা বিক্রি করে বছরে আয় ১০ লাখ টাকা