ইংল্যান্ড ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসরের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।

বাংলাদেশকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে ইংল্যান্ডের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব পেরিয়ে একটি দলও এই গ্রুপে যুক্ত হবে, যাদের আপাতত ‘কোয়ালিফায়ার বি’ নামে রাখা হয়েছে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এই গ্রুপেও বাছাইপর্ব থেকে একটি দল জায়গা পাবে, যাদের বলা হচ্ছে ‘কোয়ালিফায়ার এ’।

আগামী ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের চতুর্দশ আসরের কার্যক্রম। নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিন দলের মধ্যে এই পর্বের লড়াই হবে। সেখান থেকে একটি দল মূল গ্রুপ পর্বে জায়গা করে নেবে।

ইংল্যান্ডের পর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কুগম্পো সিটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

টুর্নামেন্টের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচও হবে ডারবানে। ১৯ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর ছুয়ানে ‘কোয়ালিফায়ার বি’-এর মুখোমুখি হবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের মূল লড়াই শুরু হবে ৭ অক্টোবর। কেপ টাউনে অস্ট্রেলিয়া ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর ১০ অক্টোবর জোহানেসবার্গে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে।

দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সর্বোচ্চ অবস্থানে থাকা একটি দল—মোট সাত দল নিয়ে হবে ‘সুপার সেভেন’ পর্ব। ২৫ অক্টোবর থেকে শুরু হবে এই পর্বের লড়াই। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।

প্রথম সেমিফাইনাল ১৭ নভেম্বর কেপ টাউনে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৮ নভেম্বর ছুয়ানে অনুষ্ঠিত হবে।

জোহানেসবার্গে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

  • Related Posts

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    মিঠি নদীর পলি অপসারণ প্রকল্পে কথিত অনিয়মের ঘটনায় বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ)। শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে…

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    লক্ষ্মীপুরের রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি গ্যাস সিলিন্ডার চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে। সরকারের নির্ধারিত দামের চেয়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

    হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২