ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পরিকল্পনা কী

ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই নৌবহর পৌঁছালে অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আরও বাড়বে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরীর নেতৃত্বাধীন বহর এবং ইউএসএস মাকিন আইল্যান্ডের নেতৃত্বাধীন উভচর যুদ্ধজাহাজের বহর মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হচ্ছে। এসব জাহাজে মোট সাত হাজারের বেশি নাবিক ও দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছেন।

মার্কিন এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে তিনটি বিমানবাহী রণতরী অবস্থান করতে পারে। বর্তমানে এ অঞ্চলে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েন রয়েছে। পাশাপাশি রয়েছে ইউএসএস বক্সার উভচর যুদ্ধজাহাজের বহর।

নতুন বহর যুক্ত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌসেনা ও নাবিকের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি সেখানে শত শত উড়োজাহাজও থাকবে।

ইরানে হামলা বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

বৃহস্পতিবার প্রকাশিত টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বোমা হামলা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কৌশল জানাতে রাজি হননি তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবও তাঁর কাছে যথেষ্ট মনে হয়নি।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নভেম্বরে রিপাবলিকান পার্টির নির্বাচনী সম্ভাবনায় প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে প্রথমে ট্রাম্প বলেন, এমনটা হতে পারে। পরে তিনি দাবি করেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই লক্ষ্য নির্বাচনে দলটির জন্য সহায়ক হতে পারে।

প্রাথমিকভাবে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিলেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে দীর্ঘমেয়াদি সামরিক পদক্ষেপের সম্ভাবনা উঠে এসেছে।

সূত্র: গার্ডিয়ান

  • Related Posts

    জীবন ও সময় যেভাবে বরকতময় হয়

    সময় আল্লাহ তাআলার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না, সে প্রকৃত অর্থেই ক্ষতিগ্রস্ত। সময় থেকে বরকত শুধু সেই ব্যক্তির জীবন থেকেই উঠে যায়, যে এর অপচয় করে।…

    দিনে কত কাপ চা পান নিরাপদ?

    সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা, কাজের ফাঁকে আরেক কাপ, বিকেলে বিস্কুটের সঙ্গে আরও এক কাপ—এভাবে দিনে কখন যে তিন-চার কাপ চা হয়ে যায়, অনেকেই তা খেয়াল করেন না।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জীবন ও সময় যেভাবে বরকতময় হয়

    জীবন ও সময় যেভাবে বরকতময় হয়

    দিনে কত কাপ চা পান নিরাপদ?

    দিনে কত কাপ চা পান নিরাপদ?

    ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পরিকল্পনা কী

    ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পরিকল্পনা কী

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের