এক লাফে তেলের দাম ৪ শতাংশ বাড়ল

মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে দরপতন দেখা গেছে। তেলবাহী জাহাজে হামলা এবং গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তাঝুঁকি বাড়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়িয়ে যায়।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে না। তার এই বক্তব্যের পর তেলের দাম কিছুটা কমে আসে।

এদিকে, বৃহস্পতিবার দিন শেষে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচক এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ০.৫ শতাংশ কমে যায়। ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে। এতে সৌদি আরবের রাজধানী রিয়াদে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকালে হুথি বিদ্রোহীদের এক সামরিক মুখপাত্র দাবি করেন, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের বিমানবন্দরে হামলা চালিয়েছেন। এই সংঘাতের বিস্তার মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে গত এক মাসে তেল ও গ্যাস পরিবহণ বেড়েছে। কয়েক মাস ধরে ইরানের অবরোধের কারণে এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হয়েছিল। তবে মার্কিন বাহিনীর দিকনির্দেশনা ও নিরাপত্তা সহায়তার কারণে কিছু জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান আবারও এই পথে চলাচলের ঝুঁকি নিচ্ছে।

কিন্তু গত এক সপ্তাহে হরমুজ প্রণালি ও এর আশপাশে তেলবাহী জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে এই পথে জ্বালানি পরিবহণ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

এর পাশাপাশি, হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত বাড়ায় লোহিত সাগর দিয়ে জ্বালানি রপ্তানিও ঝুঁকির মুখে পড়েছে। হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল পরিবহণের বিকল্প পথ হিসেবে লোহিত সাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।
জ্বালানি বাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হোর্হে লিওনের মতে, বর্তমান পরিস্থিতিতে তেলের দাম কিছুটা কমার কথা থাকলেও তা ঘটেনি। তার ভাষায়, লোহিত সাগর অঞ্চলে পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে।

লিওন আরও বলেন, ইরানকে নিয়ে ট্রাম্পের হুমকিও তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। চলতি সপ্তাহে ট্রাম্প যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিভিন্ন বিকল্প বিবেচনার কথা বলেছিলেন। তবে বৃহস্পতিবার তার বক্তব্যে যুক্তরাষ্ট্র শিগগিরই আবার হামলা শুরু করবে না—এমন ইঙ্গিত পাওয়া যায়।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

  • Related Posts

    রোবট দিয়ে কুরবানি কি জায়েজ?

    রোবট দিয়ে কুরবানি বা পশু জবাই করা জায়েজ আছে কিনা। এনিয়ে দুটি দিক রয়েছে। ১. রোবট বলতে যদি যন্ত্রকে বোঝানো হয়, যা একজন মুসলিম ব্যক্তি নিয়ন্ত্রণ করেন—প্রতিটি পশুর জবাইকে নিজ…

    এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

    সাতক্ষীরা চার আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যা প্ররোচনা মামলায় প্রধান আসামি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত। রোববার (১১ অক্টোবর) উভয়পক্ষের শুনানি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রোবট দিয়ে কুরবানি কি জায়েজ?

    রোবট দিয়ে কুরবানি কি জায়েজ?

    এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

    এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

    ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

    ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

    মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

    মারা গেছেন  অভিনেত্রী নাসিমা খান

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

    অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়

    অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়