ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিনের

পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ওয়ানডে ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এর মধ্য দিয়ে পাকিস্তানের পেসারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে এই কীর্তি গড়ার রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে পাকিস্তানের সাবেক দুই পেসার ওয়াকার ইউনিস ও শোয়েব আখতার ওয়ানডেতে ১৫০ উইকেট নিতে খেলেছিলেন ৯১টি করে ম্যাচ। অন্যদিকে, স্পিনার সাকলাইন মুশতাক এই মাইলফলকে পৌঁছেছিলেন ৭৮ ম্যাচে।
শাহিনের এই অর্জন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তার দুর্দান্ত পারফরম্যান্সের রেকর্ডকেও আরও সমৃদ্ধ করেছে। এই মাঠে মাত্র ছয় ম্যাচে ১৬টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।
শাহিনের নেতৃত্বে পাকিস্তান এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৯টিতে জয় পেয়েছে। তার ১৫০ উইকেটের মাইলফলকটি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচকে সামনে রেখে। গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিক পাকিস্তানের লক্ষ্য ছিল আরও একটি জয় তুলে নেওয়া।

  • Related Posts

    প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

    নাটকের অভিনেতা খায়রুল বাসার। দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সে কারণেই বিভিন্ন সময় তার নাম জড়িয়েছে নানা জনের সঙ্গে। সাম্প্রতিক সময়ে তানজিন তিশা ও সাদনিমা বিনতে নোমানের…

    দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

    কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় পালটাপালটি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

    প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

    দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

    দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

    ডায়েট ছাড়াই ওজন কমানোর ১০ উপায়

    ডায়েট ছাড়াই ওজন কমানোর  ১০ উপায়

    ‘মেরি জিন্দেগি হ্যায় তু’,‘ইশক মুর্শিদ’ খ্যাত বিলাল আব্বাস আসছেন ঢাকায়

    ‘মেরি জিন্দেগি হ্যায় তু’,‘ইশক মুর্শিদ’ খ্যাত বিলাল আব্বাস আসছেন ঢাকায়

    ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিনের

    ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিনের

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র