গাইবান্ধায় স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী আব্দুল জলিলের (৭০) দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী আমিনা বেগম (৬০)। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ (মতিনবাজার) এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর স্ত্রী আমিনা বেগম স্ট্রোকে আক্রান্ত হওয়ার আড়াই ঘণ্টা পর স্বামী আব্দুল জলিলও স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসা শেষে জলিলকে বাড়িতে আনা হয়। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার বিকেল ৪টায় তাঁর দাফন সম্পন্ন হয়। এর এক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে মারা যান আমিনা বেগম। পরে বাদ মাগরিব জানাজা শেষে তাঁকেও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁদের ছেলে আলম মিয়া বলেন, বাবা-মায়ের মধ্যে অনেক মিল-মহব্বত ছিল। এক দিনেই দুজনকে হারিয়ে তাঁরা এতিম হয়ে গেছেন।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, একই দিনে স্বামী-স্ত্রীর এমন মৃত্যু খুবই বিরল ও বেদনাদায়ক ঘটনা।

  • Related Posts

    ‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

    বলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা নানা পাটেকার মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ার একটি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল…

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরের ৬ ঘণ্টার জন্য দেওয়া…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

    ‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    আজকে দেশের বাজারে স্বর্ণের ভরি

    আজকে দেশের বাজারে স্বর্ণের ভরি

    আজকের নামাজের সময়সূচি, ৮ অক্টোবর ২০২৬

    আজকের নামাজের সময়সূচি, ৮ অক্টোবর ২০২৬

    সিলেটের বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

    সিলেটের বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার