গ্যাসের মজুত তলানিতে, শীতের আগে বিপাকে ইউরোপ

ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ায় রেকর্ড সর্বনিম্ন গ্যাস মজুত নিয়ে শীত মৌসুমে প্রবেশ করছে ইউরোপ। পরিস্থিতি আরও খারাপ হলে মহাদেশটিতে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়তে পারে এবং জ্বালানি সংকট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল।
শুক্রবার (২৩ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জার্মানির বার্লিনে বুধবার একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ফাতিহ বিরল বলেন, হরমুজ প্রণালিতে বিঘ্নের কারণে বিশ্বের সব অঞ্চলই জ্বালানি সরবরাহসংক্রান্ত সমস্যার মুখে পড়েছে। তবে ইউরোপের ঝুঁকি তুলনামূলক বেশি। উপসাগরীয় অঞ্চলে আজই শান্তি ফিরে এলেও আগামী কয়েক মাসে ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বাড়তে পারে।
তিনি বলেন, শীতের আগে সাধারণত ইউরোপের দেশগুলোতে পর্যাপ্ত গ্যাস মজুত থাকে। কিন্তু এবার শীত মৌসুমে প্রবেশের সময় গ্যাসের মজুত ঐতিহাসিক গড়ের তুলনায় অনেক কম।
বিরল সতর্ক করে বলেন, শীত তীব্র হলে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম আরও বাড়তে পারে। এ ছাড়া জ্বালানিকে ঘিরে ভূরাজনৈতিক রাজনীতির প্রভাব বাড়ায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। চলতি বছর ও আগামী বছর ইউরোপের মানুষের জন্য সহজ হবে না।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্যাস সংরক্ষণাগারগুলো বর্তমানে প্রায় ৭২ শতাংশ পূর্ণ। অথচ সাধারণত এ সময়ে মজুত থাকে প্রায় ৯০ শতাংশ। বিশ্লেষকদের হিসাবে, এই ঘাটতি ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ বাড়িতে জ্বালানি সরবরাহের সমপরিমাণ।

এ পরিস্থিতিতে গ্যাসের ব্যবহার সীমিত করার জন্য পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হবে কি না, তা নিয়ে আলোচনা করছেন ইউরোপীয় ইউনিয়নের জ্বালানিমন্ত্রীরা।

ফাতিহ বিরল বলেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে কী করা হবে, তা নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থায় নতুন নিয়োগপ্রার্থীদেরও তিনি প্রায়ই প্রশ্ন করতেন, প্রণালিটি আজই বন্ধ হয়ে গেলে তারা কী পদক্ষেপ নেবেন।

তার মতে, সম্ভাব্য সংকট মোকাবিলায় আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু এখন পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো হরমুজ প্রণালি এড়িয়ে জ্বালানি পরিবহনের জন্য নতুন পাইপলাইন নির্মাণ ও বিদ্যমান পাইপলাইনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

বিরল বলেন, এসব উদ্যোগ আরও আগেই নেওয়া প্রয়োজন ছিল। এখন সরকারগুলো তড়িঘড়ি করে পদক্ষেপ নিচ্ছে।

এদিকে হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে উত্তেজনাও পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে উল্লেখ করেন তিনি।

  • Related Posts

    এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

    ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে পাশের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা…

    এইচএসসির ফল ঘোষণার আগেই ৫৩.২৩% পাসের গুজবে ফেসবুক সয়লাব

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশে স্বর্ণের দামে আবারও পতন

    দেশে স্বর্ণের দামে আবারও পতন

    এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

    এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

    এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

    এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

    ব্যালন ডি’অর গোপন হিসাব ফাঁস, নতুন ইতিহাস গড়লেন কেইন

    ব্যালন ডি’অর গোপন হিসাব ফাঁস, নতুন ইতিহাস গড়লেন কেইন

    আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ