চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট শিল্প এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বাদামতল মোড় থেকে হামিদচর পর্যন্ত সড়কের উভয় পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযান সূত্রে জানা যায়, সড়কের উভয় পাশে ও ফুটপাত দখল করে দোকানসহ বিভিন্ন ধরনের কাঁচা ও পাকা স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে সড়ক ও ফুটপাতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। অভিযানে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

চসিক জানিয়েছে, জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • Related Posts

    জ্বালানি তেলের দাম ঘোষণা

    অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। বুধবার রাতে দর অপরিবর্তিত রেখে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। ফলে অক্টোবর…

    শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

    ফ্রান্সজুড়ে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হয়ে উঠেছে। অতিরিক্ত শিক্ষার্থীসংবলিত শ্রেণিকক্ষ, শিক্ষকসংকট, অপর্যাপ্ত স্কুল অবকাঠামো এবং দীর্ঘ সময় ধরে ক্লাস করার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে মঙ্গলবার দেশটির বিভিন্ন এলাকায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জ্বালানি তেলের দাম ঘোষণা

    জ্বালানি তেলের দাম ঘোষণা

    শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

    শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

    শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

    শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

    ৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-সিএনজি চলাচল শুরু

    ৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-সিএনজি চলাচল শুরু

    ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

    ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

    আয়াতুল কুরসির মর্যাদা ও আমলের সময়

    আয়াতুল কুরসির মর্যাদা ও আমলের সময়