চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত দুই চিকিৎসক

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। সাধারণ মানুষের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরাও। এরই মধ্যে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুর সাত্তার ও অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী সার্জন মো. ফজর আলী লাল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রবিবার (৫ অক্টোবর) তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুর সাত্তার ডেঙ্গুতে আক্রান্ত হন। পরদিন মঙ্গলবার অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী সার্জন মো. ফজর আলী লাল ডেঙ্গুতে আক্রান্ত হন। তাঁরা নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৮৮২ জন। এ ছাড়া বহির্বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ৪৮৭ জনের।

অন্যদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কীটতাত্ত্বিক জরিপে চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩৬ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানি থেকে এডিস মশার প্রজননস্থল তৈরি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়ানো জরুরি।

  • Related Posts

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিস চত্বরে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন…

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    এল নিনো ভয়াবহ রূপ নিচ্ছে

    এল নিনো ভয়াবহ রূপ নিচ্ছে

    এনজিও থেকে আর্থিক সহযোগিতা নেওয়া কি জায়েজ?

    এনজিও থেকে আর্থিক সহযোগিতা নেওয়া কি জায়েজ?

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা

    যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা