ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সৃষ্ট বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি আরব রুটে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে এ রুটে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। পরিস্থিতির কারণে বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটেছে। এতে যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগোর ২৮টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে সৌদি আরবগামী, সৌদি আরব থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা এবং ট্রানজিট যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় অনেক যাত্রীর নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন ফ্লাইটের সময়সূচি জানতে অপেক্ষা করতে হচ্ছে তাদের।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বেবিচক। বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণ এবং বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে কাজ করছে সংস্থাটি।

  • Related Posts

    অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়

    আকুল প্রার্থনা আর কান্নায় মর্ত্যলোক ছেড়ে স্বামীগৃহ কৈলাসে পাড়ি জমালেন জগতের মঙ্গলদায়ী দেবী দুর্গা। দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।…

    ইরান সীমান্ত বন্ধ করল ইরাক

    নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের অংশ হিসেবে ইরানের সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল শিব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরাক কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাইসান প্রদেশে অবস্থিত এই সীমান্ত পয়েন্টটি দিয়ে সাধারণ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়

    অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়

    ইরান সীমান্ত বন্ধ করল ইরাক

    ইরান সীমান্ত বন্ধ করল ইরাক

    পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতজুড়ে উৎসবের আমেজ

    পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতজুড়ে উৎসবের আমেজ

    ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত

    ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত

    দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’দাবি সৌদির

    দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’দাবি সৌদির

    আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

    আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল