তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

অভিনেত্রী তানজিন নাহার তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
এ সিদ্ধান্তের বিষয়ে তানজিন তিশাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে সংগঠনটি।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আড়ে গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশা বরাবর পাঠানো চিঠিতে সদস্যপদ স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই তানজিন তিশাকে ‘সদস্যপদ স্থগিতকরণ’ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি কোনো ধরনের জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, তানজিন তিশার এমন আচরণের পরিপ্রেক্ষিতে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সালিশ বা বিবাদ মীমাংসাকরণ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • Related Posts

    ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

    পেশাদার দুনিয়ায় রাত জেগে কাজ করার চল থাকলেও, এবার কেবল ঘুমিয়েই বাজিমাত করেছেন এক নারী। ভারতের মুম্বাইয়ের বাসিন্দা জিনিয়া চ্যাটার্জি এক অদ্ভুত প্রতিযোগিতায় জয়ী হয়ে জিতে নিয়েছেন ৯.৬ লাখ রুপি…

    এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

    এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

    ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

    এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

    এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

    ভারতে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

    ভারতে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

    শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের