তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়

অভিষেকটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন তাওহিদ হৃদয়। জিম্বাবুয়ে সফরে ম্যাচটা হেরেছিল বাংলাদেশ, নিজেও ভালো করতে পারেননি। তবে এরপর নিজে সাদা পোশাকে অবিস্মরণীয় কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের পড়শি দক্ষিণ আফ্রিকায়। সে সূত্রে আবারও দলে ডাক পাওয়া। সেই তাওহিদ হৃদয় এবার সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন। উইন্ডিজের বিপক্ষে দল যখন ধুঁকছে, তখন নিঃসঙ্গ শেরপা হয়ে লড়লেন একাই।
সিলেটের উইকেটটা কঠিন হয়নি এখনও, তবে পরিস্থিতিটা এরপরও কঠিন হয়ে পড়েছে সঙ্গীদের আসা যাওয়ার মিছিলে। একের পর এক ব্যাটার আসছেন, আর যাচ্ছেন। দিনের শুরু হয় মুশফিকুর রহিমের উইকেট দিয়ে, এরপর লিটন দাসও মুশফিকের মতোই ক্যাচিং প্র্যাকটিস করিয়ে ফেরেন সাজঘরে।

১৩৮ রানে চলে গিয়েছিল ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজের এমন পরিস্থিতিতে অনেক ভালো ইনিংস আছে, তবে আজ তার পুনরাবৃত্তি ঘটল না, তিনি রস্টন চেসের শিকার হয়ে ফিরলেন ১৬ রান করে। হাসান মাহমুদও ফিরলেন শিগগিরই।
ওপাশে যখন এভাবে একের পর এক আসা যাওয়া চলছে সঙ্গীদের, এপাশে তাওহিদ ছিলেন বেশ সাবলীল। সেশনের শেষ দিকে বেশ দায়িত্বশীলতার পরিচয়ও দিয়েছেন। সঙ্গী তাইজুল বহুবার সিঙ্গেলের জন্য ডাকলেও স্ট্রাইক ধরে রেখেছেন, স্বীকৃত ব্যাটার হিসেবে যা করা প্রয়োজন, করেছেন সেটাই। এপাশে সহজে রান আসছিল। সে সুযোগগুলো লুফে নিয়ে চলে গেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। সেঞ্চুরি!

তার সেঞ্চুরির পরপরই অবশ্য সেশন শেষের ঘোষণা দিয়েছেন আম্পায়ার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ তুলেছে ২০৫ রান, উইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩৫৬ থেকে এখনও আছে ১৫০ রানের দূরত্বে।

  • Related Posts

    ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

    ইয়েমেনের একটি বাজারে ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির দাবি সৌদি আরবের বিমান হামলায় এ হতাহত হয়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ হামলার জন্য দায়ী করেছে হুথি…

    যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস

    যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকরা। এ ধরনের সুবিধা গ্রহণকে ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

    ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

    যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস

    যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস

    তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়

    তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়

    বিমানবন্দর এলাকায় পরপর ২টি ককটেল বিস্ফোরণ

    বিমানবন্দর এলাকায় পরপর ২টি ককটেল বিস্ফোরণ

    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

    ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!