নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০টি ঝুটের গোডাউন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিলাসনগর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনের মালিক ইমরান হোসেন জানান, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, প্রতিটি গোডাউনে আনুমানিক ৫ থেকে ২০ লাখ টাকার ঝুটের কাপড় মজুত ছিল। আগুনে ৩০টি গোডাউনের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। ক্ষতিগ্রস্তদের অনেকেই ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এসব গোডাউন পরিচালনা করতেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

  • Related Posts

    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

    সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত ১০০টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এসব ফ্লাইটের যাত্রী ছিলেন ১৫ হাজার ৩৯৩ জন। ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে…

    ঢাকাসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

    নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে, যা জানুয়ারি মাসজুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি ফেব্রুয়ারির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

    ঢাকাসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

    ঢাকাসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

    দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পাঁচটি নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ

    দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পাঁচটি নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ

    ২০২৭ সালে নিজেই নিজের নতুন সংস্করণ বানাবে এআই

    ২০২৭ সালে নিজেই নিজের নতুন সংস্করণ বানাবে এআই

    বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী জনপ্রিয় তারকা কৃতি শেঠির

    বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী  জনপ্রিয় তারকা কৃতি শেঠির

    অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

    অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র