নাহিদ রানাকে চাইছে বিগ ব্যাশের ২টি দল

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) ২০২৬-২৭ মৌসুমের জন্য দুটি দল থেকে প্রস্তাব পেয়েছেন নাহিদ রানা। চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা ২৩ বছর বয়সি এই ডান-হাতি পেসারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং মেলবোর্নভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। ১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ লিগ। পুনর্বাসনের অংশ হিসাবে কালও একাডেমি মাঠে হালকা বোলিং অনুশীলন করেছেন নাহিদ।
বিবিএলে নাহিদ রানার খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার ওপর। বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি এবং রানার সুস্থ হয়ে ওঠার দীর্ঘ প্রক্রিয়ার কারণে ছাড়পত্র পাওয়া কঠিন হতে পারে। এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানান, ‘প্রথম কথা হলো, সে এনওসির জন্য কোনো আবেদন করেনি। যদি সে আবেদন করে, আমরা ভেবে দেখব। আগে সে সুস্থ আছে কি না সেটা দেখতে হবে।’

চোটের কারণে বাংলাদেশ দলের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফর মিস করেছেন নাহিদ যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১-এ ড্র করে বাংলাদেশ। চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকায় আসন্ন এশিয়ান গেমস ক্রিকেটেও তাকে পাওয়া যাবে না। বিসিবি আশা করছে, অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নাহিদ দলে ফিরবেন।

অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর নভেম্বর-ডিসেম্বরে এক মাসের সফরে দক্ষিণ আফ্রিকা যাবে টাইগাররা, সেখানে খেলবে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। জানুয়ারিতে ভারতের বাংলাদেশ সফরের কথা রয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত হয়নি। এছাড়া আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশের।

  • Related Posts

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৫…

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    বিসমিল্লাহ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মুমিন মাত্রই বিসমিল্লাহর প্রতি আকর্ষণ অনুভব করে। প্রত্যেক ভালো কাজে অবচেতন মনে মুমিনের মুখে বিসমিল্লাহ উচ্চারিত হয়। বিসমিল্লাহ হৃদয়ে প্রশান্তি আনে। কাজে আত্মনিবেদিত হতে প্রেরণা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের, যা বলল যুক্তরাষ্ট্র

    হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের, যা বলল যুক্তরাষ্ট্র

    ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

    ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?