নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মিলল না ৯৩ শ্রমিকের সন্ধান

নেপালের বন্যাকবলিত একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে উদ্ধার অভিযান চালিয়েও কোনো শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। রসুয়া জেলার ১১১ মেগাওয়াট ক্ষমতার রাসুওয়াগাধি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে অন্তত ৯৩ জন শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভোতে কোশি নদীর পানি বেড়ে যাওয়ার পর শ্রমিকেরা টানেলের শেষ প্রান্তে আটকা পড়ে থাকতে পারেন—এমন আশঙ্কা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। নেপালি সেনাবাহিনী, প্রকৌশলী ও ড্রোন বিশেষজ্ঞদের একটি দল এতে অংশ নেয়।

উদ্ধারকারীরা টানেলের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যান। এরপর থার্মাল ড্রোন ব্যবহার করে টানেলের ভেতরের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। যেসব জায়গায় সরাসরি যাওয়া ঝুঁকিপূর্ণ বা কঠিন ছিল, সেখানেও ড্রোন দিয়ে অনুসন্ধান করা হয়। কিন্তু সেখানে কারও উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সোমবার (৩১ আগস্ট) নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত দলটি রাসুওয়াগাধি প্রকল্পের টানেলে তল্লাশি শেষ করে ফিরে এসেছে। ড্রোনের মাধ্যমে টানেলে কেউ নেই বলে নিশ্চিত হওয়ার পর অভিযান বন্ধ করে উদ্ধারকারীরা রসুয়া জেলার ধুনচেতে ফিরে যান।
এরই মধ্যে নেপালের ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে শত শত শ্রমিক আটকা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক জায়গায় নিখোঁজ ব্যক্তিরা টানেলে আটকা পড়েছেন, নিরাপদ স্থানে চলে গেছেন, নাকি বন্যার পানিতে ভেসে গেছেন—তা নিশ্চিত করতে পারছেন না উদ্ধারকারীরা।

গত বুধবার (২৬ আগস্ট) থেকে শুরু হওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ জন।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯৩৩ জন এখনো নিখোঁজ।
এখন পর্যন্ত উদ্ধারকারীরা জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে ২৭৯ জনকে জীবিত উদ্ধার করেছেন। এর মধ্যে আপার ত্রিশূলী-১ প্রকল্প থেকে ২৫৪ জন এবং লাংটাং খোলা প্রকল্প এলাকা থেকে আরও ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, নেপাল (আইপিপিএএন) জানিয়েছে, রসুয়া ও নুয়াকোট জেলার ১১টি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৮৯৭ জনের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • Related Posts

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে…

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    রান্নাঘরে প্রতিদিনই এমন অনেক কিছু ব্যবহার করা হয়, যা কাজ শেষে জায়গা পায় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের শুকনো খোসাও তেমনই একটি। তবে সম্প্রতি ফেলে দেওয়া এই খোসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

    সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

    ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

    ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ

    প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

    প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান