নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, উদ্ধার অভিযান অব্যাহত

নেপাল ও তিব্বতের সীমান্ত এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৬৭৫ জনের লাশ উদ্ধার হয়েছে। ভয়াবহ এ দুযোর্গের ব্যাপক ধ্বংসযজ্ঞের পর আজ রোববার (৩০ আগস্ট) পঞ্চম দিনেও জোরালোভাবে চলছে উদ্ধার অভিযান।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনো ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও স্থানীয় কর্মকর্তাদের ধারণা, একটি হিমবাহ ধসে পড়ার কারণে এই ভয়াবহ পানির স্রোত সৃষ্টি হয়ে থাকতে পারে।
এদিকে, নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন— ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালির ২ জন, রাশিয়ার ২ জন, স্পেনের ২ জন, সুইজারল্যান্ডের ২ জন, তুরস্কের ২ জন, বেলজিয়ামের ১ জন, বুলগেরিয়ার ১ জন, ওমানের ১ জন, পর্তুগারের ১ জন এবং অন্যান্য/পরিচয় শনাক্ত হয়নি ২১ জন রয়েছেন।
অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন।

ভয়াবহ এই দুর্যোগের পর সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। তারপরও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • Related Posts

    তুরস্ক-সৌদি ও পাকিস্তান একটি পদক্ষেপ নিচ্ছে: এরদোগান

    তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে ইসলামি বিশ্বের সংহতির একটি জোড়ালো বার্তা হিসেবে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, তিন দেশের এ…

    রক্তশূন্যতা দূর করতে সজনে ডাঁটা না পাতা উপকারী

    অনেকেরই রক্তশূন্যতার সমস্যা রয়েছে। বিশেষ করে নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। কেউ কেউ রক্তশূন্যতা দূর করতে নানাবিধ ওষুধ খান। এর পাশাপাশি খাবারদাবার নিয়েও সচেতন হওয়া প্রয়োজন। শরীরে আয়রনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তুরস্ক-সৌদি ও পাকিস্তান একটি পদক্ষেপ নিচ্ছে: এরদোগান

    তুরস্ক-সৌদি ও পাকিস্তান একটি পদক্ষেপ নিচ্ছে: এরদোগান

    রক্তশূন্যতা দূর করতে সজনে ডাঁটা না পাতা উপকারী

    রক্তশূন্যতা দূর করতে সজনে ডাঁটা না পাতা উপকারী

    টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

    টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

    ৪০-এর পর সুস্থ থাকতে বদলান এই ৪ অভ্যাস

    ৪০-এর পর সুস্থ থাকতে বদলান এই ৪ অভ্যাস

    সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

    সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

    অর্থ পাচারের অভিযোগ – আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

    অর্থ পাচারের অভিযোগ – আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের