ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতোর একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সি হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বানগা ন্যাশনাল হাইস্কুলে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১টার দিকে স্কুলে গুলির খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানা গেছে।

বানগা শহরের মেয়র আলবার্ট পালেনসিয়া রয়টার্সকে জানান, হামলাকারী গুলি চালানোর আগে বন্ধুদের বলেছিল, দুপুরের খাবারের পর সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। তবে বন্ধুরা তার কথা গুরুত্ব দেয়নি।

মেয়র জানান, দুপুরের খাবারের পর ওই শিক্ষার্থী হঠাৎ গুলি চালাতে শুরু করে। এতে ১০ জন গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারী নিজেও আত্মহত্যা করে।
দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

চলতি বছরের জুনের পর এটি ফিলিপাইনের কোনো স্কুলে তৃতীয় প্রাণঘাতী বন্দুক হামলা। এর আগে আগস্টে জাম্বোয়াঙ্গায় এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে আরেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করে।
জুনে টাকলোবান শহরের একটি সরকারি উচ্চবিদ্যালয়ে দুই সহপাঠীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত এবং প্রায় ২০ জন আহত হয়।
পরপর এসব হামলার পর চলতি মাসের শুরুতে স্কুলের নিরাপত্তা জোরদারে দেশজুড়ে বিশেষ মহড়া চালানো হয়।

দক্ষিণ কোতাবাতোর গভর্নর আগ্নেয়াস্ত্র শিশু-কিশোরদের নাগালের বাইরে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র: মিন্ট

  • Related Posts

    সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের স্কোর

    দিনের শুরুটা ছিল টাইগার পেসারদের দাপটে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই চাপ সামলে দারুণভাবে ঘুরে…

    শিশুদের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে ক্যাফেইন, বলছে গবেষণা

    শিশুদের ক্যাফেইন গ্রহণের সঙ্গে ঘুমের সময় কমে যাওয়া এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার লক্ষণের সম্পর্ক থাকতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ৯ থেকে ১১ বছর বয়সি ৯…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের স্কোর

    সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের স্কোর

    শিশুদের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে ক্যাফেইন, বলছে গবেষণা

    শিশুদের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে ক্যাফেইন, বলছে গবেষণা

    তওবার সঠিক নিয়ম ও ক্ষমা লাভের গুরুত্বপূর্ণ দোয়া

    তওবার সঠিক নিয়ম ও ক্ষমা লাভের গুরুত্বপূর্ণ দোয়া

    বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত

    বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত

    নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

    নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

    পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী ও সাংবাদিকরা

    পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী ও সাংবাদিকরা