ফ্রিজে জমে থাকা বরফ নিমেষেই পরিস্কার

বর্তমান সময়ে পরিবারের জন্য অত্যন্ত অপরিহার্য হয়ে উঠেছে ফ্রিজ। অতিরিক্ত খাবার ভালো রাখার জন্য ফ্রিজ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু দিনের পর দিন ব্যবহার করার কারণে ফ্রিজে বরফ জমে ডিপ হয়ে থাকে। তখন খাবার সংরক্ষণ করা সমস্যা তৈরি হয় না।
ফ্রিজে বরফ জমে কেন?

বারবার ফ্রিজের দরজা খোলা হলে উষ্ণ এবং আর্দ্র বাতাস ভিতরে প্রবেশ করে। তখন ফ্রিজার ঠান্ডার সংস্পর্শে আসে। যার ফলে আর্দ্রতা জমে ডিপ ফ্রিজের মধ্যে বরফের পাহাড় তৈরি হয়। ফ্রিজের দরজা ঠিকভাবে বন্ধ করা না হলে, কিংবা রাবারের সিল আলগা হয়ে থাকলে ডিপ ফ্রিজের মধ্যে বরফের একটা পুরো আস্তরণ তৈরি হয়।

ফ্রিজের মধ্যে বেশি বরফ জমে গেলে কী ক্ষতি?

দিনের পর দিন ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে গেলে ফ্রিজ ঠান্ডা হতেও বেশি সময় লাগে। তাছাড়া অতিরিক্ত বরফ জমে গেলে অনেক জায়গাও নষ্ট হয়। যার ফলে ফ্রিজের মধ্যে অনেক জিনিস একসাথে রাখা রাখতেও সমস্যা হয়। তবে কিছু কিছু রেফ্রিজারেটরের ক্ষেত্রে এটি বায়ু প্রবাহ এবং শীতলীকরণের ওপরেও প্রভাব ফেলতে পারে।

ফ্রিজ থেকে বরফ সরানোর ৩ উপায়

১. ডিপ ফ্রিজ থেকে বরফ গলানোর জন্য প্রথমে ফ্রিজ বন্ধ করে দিতে হবে এবং প্লাগ খুলে নিতে হবে। ফ্রিজের মধ্যে থেকে সব জিনিস বের করে ফ্রিজ ফাঁকা করে নিতে হবে। ফ্রিজের দরজা খুলে একটা মোটা তোয়ালে রেখে দিন। বরফ গলতে শুরু করলে একটা প্লাস্টিকের প্যাচুলা দিয়ে বড় সরিয়ে রাখুন। এই পদ্ধতিতে সময় একটু বেশি লাগে ঠিকই তবে বড় স্ক্র্যাপ করার দরকার পড়ে না।

২. এছাড়াও ফ্যানের হাওয়া দিয়েও বরফ গলানো যেতে পারে। প্রথমে ফ্রিজের প্ল্যাগ খুলে রাখতে হবে। তারপর ফ্রিজের দরজা খুলে রাখতে হবে যাতে ফ্যানের স্বাভাবিক বাতাস আসতে পারে। এখানে বরফ ধীরে ধীরে গলতে শুরু করবে। বরফ গলার সাথে সাথেই প্লাস্টিকের স্প্যাচুলা দিয়ে বরফ সরিয়ে নিতে হবে। তবে এই পদ্ধতিটিও বেশ সময় সাপেক্ষ।

৩. ফ্রিজের প্লাগ খুলে দেওয়ার পর একটি পাত্রে গরম পানি করে তা ডিপ ফ্রিজের মধ্যে একটি নিরাপদ জায়গায় রাখতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে ফুটন্ত পানি ব্যবহার না করা হয়। বাটিতে থাকা গরম পানি ডিপ ফ্রিজের মধ্যে থাকা বরফ দ্রুত গলাতে সাহায্য করবে।

বারবার বরফ জমলে যা করবেন

ফ্রিজে ঘন ঘন বরফ জমলে মেকানিকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

  • Related Posts

    জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

    জাতীয়করণ হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সরকারি পিডিএস ব্যবস্থায় নিবন্ধনের জন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে। বেশ কিছু এমপিওভুক্ত স্কুল, কলেজ ও স্কুল-কলেজ ইতোমধ্যে…

    লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

    লিবিয়ার পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শহরটির নিরাপত্তা বিভাগের ওই কর্মকর্তা বলেন, জাওয়িয়ার উপকণ্ঠে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

    জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

    লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

    লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

    কক্সবাজারে দিনদুপুরে যানবাহন থামিয়ে ডাকাতি

    কক্সবাজারে দিনদুপুরে যানবাহন থামিয়ে ডাকাতি

    ফ্রিজে জমে থাকা বরফ নিমেষেই পরিস্কার

    ফ্রিজে জমে থাকা বরফ নিমেষেই পরিস্কার

    মণিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

    মণিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

    টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভীড়

    টানা ছুটিতে কক্সবাজারে  পর্যটকের ভীড়