টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভীড়

দুর্গাপূজা ঘিরে টানা ছুটিতে কক্সবাজারে আসতে শুরু করেছে পর্যটকরা। সকাল থেকে বাস, ট্রেনে ভিড় দেখা গেছে। যদিও কয়েকদিন ধরে কক্সবাজারে পর্যটকের ভিড় বাড়তে শুরু হয়েছে।

শহরের হোটেল, গেস্টহাউস ও কটেজগুলোতে চাপ থাকলেও পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর পর মেরিন ড্রাইভ এলাকার রিসোর্ট-কটেজে পর্যটকদের উপস্থিতি কমেছে। বাঁশ ও কাঠের তৈরি এসব স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে অনেক পর্যটক শহরের হোটেল বেছে নিচ্ছেন।

হোটেল মালিকদের আশা টানা ১০ দিনে কক্সবাজারে অন্তত ১০ লাখ পর্যটকের সমাগম হতে পারে। এ সময়ে পর্যটনসংশ্লিষ্ট খাতে হাজার কোটি টাকার ব্যবসার আশা করছেন তারা।

মেরিন ড্রাইভের ইনানী সৈকত এলাকার রিসোর্টের কর্মীরা নাম প্রকাশ না করে জানান, আগুনের ঘটনায় পর্যটকেরা রিসোর্টে থাকা নিরাপদ মনে করছেন না। অনেকে অগ্রিম বুকিংও বাতিল করেছে।

আগুনে পুড়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় মেরিন ড্রাইভের রিসোর্ট কটেজের ব্যবসায় ধস নেমেছে।

কক্সবাজার মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানান, অগ্নিকাণ্ডে পর্যটকের মৃত্যুর ঘটনায় মেরিন ড্রাইভ এলাকার রিসোর্ট-কটেজের প্রায় ৮০ শতাংশ কক্ষ খালি পড়ে আছে। অন্যদিকে শহরের হোটেল-গেস্টহাউসে পর্যটকের চাপ বেড়েছে।

কক্সবাজার হোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ২১ অক্টোবর বিকেলে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জন উৎসব। টানা ছুটিতে অন্তত ১০ লাখ পর্যটক আসবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে সৈকতের দুই কিলোমিটার সৈকতজুড়ে পর্যটকদের ভিড়। কেউ সাগরের পানিতে গোসল করছেন, কেউ বালুচরে ছাতা-চেয়ারে বসে সমুদ্র দেখছেন।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল শুক্কুর বলেন, টানা ছুটিতে ১০ লাখ পর্যটকের সমাগম হলে হোটেল-রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট খাতে ৯০০ থেকে ১ হাজার কোটি টাকার ব্যবসা হতে পারে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( এডিএম) তাসনীম জাহান বলেন, ছুটিতে সর্বোচ্চসংখ্যক পর্যটক আসতে পারেন। তাদের হয়রানি বন্ধ ও সেবা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছেন।

  • Related Posts

    ফ্রিজে জমে থাকা বরফ নিমেষেই পরিস্কার

    বর্তমান সময়ে পরিবারের জন্য অত্যন্ত অপরিহার্য হয়ে উঠেছে ফ্রিজ। অতিরিক্ত খাবার ভালো রাখার জন্য ফ্রিজ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু দিনের পর দিন ব্যবহার করার কারণে ফ্রিজে বরফ জমে ডিপ…

    মণিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

    ভারতের মণিপুরে দুই মেইতেই ব্যক্তিকে হত্যার অভিযোগে রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে কুকি সশস্ত্র গোষ্ঠীর হামলায় তারা নিহত হয়েছেন বলে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফ্রিজে জমে থাকা বরফ নিমেষেই পরিস্কার

    ফ্রিজে জমে থাকা বরফ নিমেষেই পরিস্কার

    মণিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

    মণিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

    টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভীড়

    টানা ছুটিতে কক্সবাজারে  পর্যটকের ভীড়

    ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

    ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

    সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

    সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

    অস্ট্রেলিয়ায় উল্কাপাতের গর্তে মাকড়সার ছাপ, ছবি তুলেছে নাসার উপগ্রহ

    অস্ট্রেলিয়ায় উল্কাপাতের গর্তে মাকড়সার ছাপ, ছবি তুলেছে নাসার উপগ্রহ