বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এ চুক্তিকে কেন্দ্র করে বাংলাদেশকে নিয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবারের (২৪ সেপ্টেম্বর) ওই পোস্টে বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের বিমান কেনার চুক্তির দিনটিকে প্রতিষ্ঠানটির জন্য ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে নতুন এই বিমান কেনাবেচাকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্যও এক বিশাল সাফল্য হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, ‘বোয়িং ও আমেরিকান প্রস্তুতকারক খাতের জন্য বড় দিন! মার্কিন বাণিজ্য বিভাগ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহায়তার পর আজ তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘এই হাজার হাজার কোটি ডলারের বিশাল বিক্রি ও বিপুল পরিমাণ মার্কিন রপ্তানি দেশজুড়ে আমাদের হাজার হাজার মার্কিনির কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে।’
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন ও শ্রমশক্তি নির্ভর নীতির প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লেখেন, ‘বোয়িং এবং আমি যা শুরু থেকেই জানতাম, বাজার এখন সেটাই স্বীকার করছে। আপনি যখন আমেরিকায় তৈরি করবেন, আমেরিকা থেকে রপ্তানি করবেন এবং মার্কিন শ্রমিকদের সমর্থন জানাবেন, তখন আপনার প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয়ে উঠবে। বোয়িং ও তাদের অসাধারণ কর্মীদের অভিনন্দন!’

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি বিমান কেনার জন্য একটি সম্পূরক চুক্তি সই করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ বিমান কিনবে।

  • Related Posts

    হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

    হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩৪১ শিশুর শরীরে। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের…

    প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

    দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকার শীর্ষে যে ফলটির কথা উঠে আসে তা হলো কলা। তবে এতে থাকা প্রাকৃতিক শর্করার কারণে অনেকেই প্রতিদিন কলা খাওয়া নিয়ে দ্বিধায় ভোগেন। পুষ্টিবিদদের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

    প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

    প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

    হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

    হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

    নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য