বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।
সোমবার (৫ অক্টোবর) সকালে তারা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন, তাই এই বিক্ষোভ করছেন বলে জানিয়েছেন।

অটোচালকদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ না থাকায় অটোরিকশা চার্জ দিতে পারছেন না তারা। এতে গাড়ি চালাতে না পেরে আয়-রোজগারও বন্ধ হওয়ার অবস্থা দাঁড়িয়েছে।
প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। আশপাশের সড়কেও যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

অটোরিকশাচালকরা বলেন, তারা বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে জীবিকা নির্বাহ করেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

বর্তমানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অটোরিকশাচালকরা বিক্ষোভ করছেন।

  • Related Posts

    সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন নামঞ্জুর

    চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ঢাকাইয়া চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে তার…

    সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব নামে কুমিল্লার এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার বিকালে দেশটির পূর্বাঞ্চলীয় শিল্প নগরী জুবাইল শহরে এ ঘটনা ঘটেছে। সোমবার সকালে সেখানে কর্মরত অপর প্রবাসী শ্রমিক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন নামঞ্জুর

    সালমান শাহ হত্যা মামলা:  ডনের জামিন নামঞ্জুর

    সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

    সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

    বাচ্চাদের দুষ্টুমি ও রাগ কমাতে যে কোরআনি আমল করবেন

    বাচ্চাদের দুষ্টুমি ও রাগ কমাতে যে কোরআনি আমল করবেন

    গোপালগ‌ঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

    গোপালগ‌ঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

    ফ্রান্স বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল

    ফ্রান্স বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল

    বাংলাদেশের বিপক্ষে আফগানদের ৫ ম্যাচের সূচি-স্কোয়াড ঘোষণা

    বাংলাদেশের বিপক্ষে আফগানদের ৫ ম্যাচের সূচি-স্কোয়াড ঘোষণা