বিশ্ববাজারে তেলের দাম ১১৩ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ সংকটের শঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের মধ্যে সৌদি আরবে সাম্প্রতিক হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বৃদ্ধির ধারায় রয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বিশ্বমান ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ০.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৩ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডাব্লিউটিআই) ক্রুডের দাম ০.৩৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ব্যারেল প্রতি ৯৯ দশমিক ৮০ ডলারে। সাম্প্রতিক উত্থানের ফলে চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের বৈশ্বিক বেঞ্চমার্কে জ্বালানি তেলের সামগ্রিক দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদির গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দরে হামলা চালানোর পাশাপাশি দেশটির একটি তেলক্ষেত্র ও বিমানবন্দরে আঘাত হানে। সৌদি আরবের ভেতরে চালানো এসব হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পাশাপাশি, চলতি বছরের ফেব্রুয়ারির শেষভাগে শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে বলে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকে। বছরের শুরু থেকে চলমান ইউএস-ইরান যুদ্ধ এখন নবম মাসে পদার্পণ করতে যাচ্ছে। আর এই সংঘাতের প্রভাবে চলতি বছরে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম শতকরা ৮৫ ভাগের বেশি বৃদ্ধি পেয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের চলতি সপ্তাহের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী মাসের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের বিরুদ্ধে নতুন করে যৌথ হামলা চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করেছে।

সূত্র: এনডিটিভি

  • Related Posts

    লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

    আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্যারিবীয়রা। এরই মধ্যে আগামী ২৮ অক্টোবর শুরু হতে…

    দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়তে শুরু করেছে

    অক্টোবরের শেষ দিকে এসে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা দেখা দিতে শুরু করেছে। এর মধ্যে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৩ অক্টোবর)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

    লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

    দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়তে শুরু করেছে

    দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়তে শুরু করেছে

    সরবরাহ বাড়লেও মানিকগঞ্জে কমছে না সবজির দাম

    সরবরাহ বাড়লেও মানিকগঞ্জে কমছে না সবজির দাম

    মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

    মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

    কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

    কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

    পর্দায় খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার

    পর্দায় খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার