ভারতে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির তথ্য যাচাইকারী সংস্থা অল্ট নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন আকাশ সরকার, সুরজিৎ শী ও শ্রীময়ী চক্রবর্তী।

এ ঘটনায় পুলিশের ভূমিকা ও বাক্‌স্বাধীনতা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার তিনজনের মধ্যে আকাশ সরকার তিনদিন পুলিশ হেফাজতে থাকার পর গত ২৯ অক্টোবর আদালত থেকে জামিন পান।

অন্যদিকে, শ্রীময়ী চক্রবর্তীকে গত ২৬ অক্টোবর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেয় বিধাননগর পূর্ব থানা।

তবে বাকি দুজন মুক্তি পেলেও ‘কোর বাংলা জনগণঠা’ নামের জনপ্রিয় ফেসবুক পেজের উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর সুরজিৎ এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, দুর্গাপূজার সময় চোরবাগানে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা এবং এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সুরজিৎ।

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য সুরজিতের পরিবারের অভিযোগ, তাকে গ্রেফতারের আগে স্থানীয় বিজেপি ও আরএসএস কর্মীরা তাদের বাড়িতে হামলা চালান। পরে তাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সুরজিতের আইনজীবী ও স্বজনদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, দুর্গাপূজার পদদলিত হওয়ার ঘটনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৫ অক্টোবর নাগেরবাজারের বাড়ি থেকে আকাশ সরকারকে গ্রেফতার করা হয়।

আকাশের দাবি, পূজামণ্ডপে বিশৃঙ্খলা এবং প্রতিমা বিসর্জনে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই তাকে মামলায় ফাঁসানো হয়েছে।

এ ছাড়া ‘তিন বাটি’ নামে রাজনৈতিক কটাক্ষ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে শ্রীময়ী চক্রবর্তীকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

তিন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে পুলিশের এসব পদক্ষেপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক্‌স্বাধীনতা ও রাজনৈতিক সমালোচনার অধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

  • Related Posts

    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    অভিনেত্রী তানজিন নাহার তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এ সিদ্ধান্তের বিষয়ে তানজিন তিশাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে সংগঠনটি। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনের ফেসবুক পেজ থেকে প্রকাশিত…

    ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

    পেশাদার দুনিয়ায় রাত জেগে কাজ করার চল থাকলেও, এবার কেবল ঘুমিয়েই বাজিমাত করেছেন এক নারী। ভারতের মুম্বাইয়ের বাসিন্দা জিনিয়া চ্যাটার্জি এক অদ্ভুত প্রতিযোগিতায় জয়ী হয়ে জিতে নিয়েছেন ৯.৬ লাখ রুপি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

    ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

    এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

    এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

    ভারতে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

    ভারতে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

    শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের