মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে ?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে মঙ্গলবার। দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির কাছ থেকে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চায় বিরোধী ডেমোক্রেটিক পার্টি। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন হচ্ছে।

নির্বাচনের ফল কখন জানা যাবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যেও আগ্রহ রয়েছে। তবে ভোট গণনার পদ্ধতি ও রাজ্যভেদে নিয়মের পার্থক্যের কারণে সব আসনের ফল একই সময়ে জানা যাবে না।

কখন আসবে প্রথম ফল
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৫টায়) ইন্ডিয়ানা ও কেনটাকির কিছু এলাকায় ভোটগ্রহণ শেষ হবে।

এরপর ধাপে ধাপে অন্যান্য রাজ্যের ভোটকেন্দ্র বন্ধ হবে। ফলে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকেই প্রাথমিক ফল আসতে শুরু করবে। তবে চূড়ান্ত ফল জানতে কোনও কোনও আসনে বুধবার বা তার পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

ভোট গণনার তথ্য প্রকাশের পর সংবাদমাধ্যমগুলো তা বিশ্লেষণ করে বিজয়ী ঘোষণা করে। প্রতিদ্বন্দ্বিতা তীব্র হলে কোনও আসনের ফল ঘোষণা করতে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিনও লাগতে পারে। বিশেষ করে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাচ্ছে, তা নিশ্চিত হতে সময় লাগতে পারে।

যেসব রাজ্যে ফল প্রকাশে দেরি হতে পারে
আলাস্কা ও মেইনে ভোটারদের পছন্দক্রমভিত্তিক ভোট গণনা পদ্ধতি চালু রয়েছে। কোনও প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে কয়েক দফায় গণনা করতে হয়। আলাস্কায় ডাকযোগে আসা ব্যালটের ফলও কয়েক দিন পর প্রকাশ করা হয়।

ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনে মূলত ডাকযোগে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনের দিন ডাকযোগে পাঠানো ব্যালট পরে পৌঁছানোর সুযোগ থাকায় ফল প্রকাশে বিলম্ব হতে পারে। অ্যারিজোনায় নির্বাচনের দিন জমা দেওয়া ডাকযোগের ব্যালটের স্বাক্ষর যাচাই করতে সময় লাগে। নেভাডায় নির্বাচনের দিন পর্যন্ত পোস্টমার্ক করা ব্যালট চার দিন পরও পৌঁছাতে পারে।

যেসব রাজ্যে দ্রুত ফল আসতে পারে
ফ্লোরিডা, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিনে তুলনামূলক দ্রুত ভোট গণনা ও ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালের নির্বাচনে ওহাইওতে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার মাত্র ছয় মিনিট পর প্রথম ফল প্রকাশিত হয়েছিল। ফ্লোরিডায় একই নির্বাচনে রাত ১০টা ৫১ মিনিটের মধ্যে প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়।

কবে নিশ্চিত হবে বিজয়ী দল
নির্বাচনের রাতেই অনেক আসনের ফল জানা যেতে পারে। তবে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাচ্ছে, তা নিশ্চিত হতে কয়েক দিন লাগতে পারে। ২০২৪ সালের নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কোন দল পাবে, তা নিশ্চিত হতে আট দিন সময় লেগেছিল।

কোনও আসনে ভোটের ব্যবধান খুব কম হলে স্বয়ংক্রিয়ভাবে বা প্রার্থীর আবেদনে পুনর্গণনা হতে পারে। প্রার্থীরা আদালতেও ফল চ্যালেঞ্জ করতে পারেন। এতে চূড়ান্ত ফল পেতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় লাগতে পারে।

মার্কিন সংবিধান অনুযায়ী, প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিজ নিজ সদস্যদের নির্বাচনসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির চূড়ান্ত ক্ষমতা সংশ্লিষ্ট কক্ষের হাতেই রয়েছে। ফলে সব আসনের ফল ঘোষণার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই।

সূত্র: আল-জাজিরা

  • Related Posts

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকদের অবরোধ ,দীর্ঘ যানজট

    আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এদিকে তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা…

    হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

    ২০২৩ সালের ২ নভেম্বর অভিনেত্রী হোমায়রা হিমুর মরদেহ উদ্ধার করা হয়। তার আকস্মিক মৃত্যু ঘিরে শুরু হয় নানা প্রশ্ন ও আলোচনা। দেখতে দেখতে পেরিয়ে গেছে তিন বছর। গতকাল ছিল তার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকদের অবরোধ ,দীর্ঘ যানজট

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকদের অবরোধ ,দীর্ঘ যানজট

    হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

    হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

    গাইবান্ধার সুুন্দরগঞ্জে বিধবা নারীর ধান কেটে নেওয়ার অভিযোগ

    গাইবান্ধার সুুন্দরগঞ্জে বিধবা নারীর ধান কেটে নেওয়ার অভিযোগ

    দাম্মামগামী বিমানের ফ্লাইট শুরু ৭ নভেম্বর

    দাম্মামগামী বিমানের ফ্লাইট শুরু ৭ নভেম্বর

    ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

    ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে ?

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে ?