যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা

জামালপুরের সরিষাবাড়িতে চালু হওয়ার দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে যমুনা সার কারখানায় সার উৎপাদন।

বুধবার রাতে কারখানার বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে সার উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

যমুনা সার কারখানার উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, বয়লার প্ল্যান্টের ত্রুটি মেরামতে কাজ চলছে। ত্রুটি সারিয়ে দুই দিনের মধ্যে উৎপাদন শুরু হতে পারে।

উল্লেখ্য, গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে যমুনা সার কারখানা। পরে গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন শুরু হয়। তবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে আবারো যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

দৈনিক ১৭০০ মেট্টিক টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন যমুনা সার কারখানা দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর দুপুরে গ্যাস সংযোগ দেয়া হয় সার কারখানায়। সকল প্রস্তুতি শেষে গত সোমবার ভোররাতে আবারো সার উৎপাদন শুরু করেছিল কারখানা কর্তৃপক্ষ।

  • Related Posts

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দুই দশকের রাজকীয় যাত্রার শেষ অধ্যায়ও লেখা হয়ে গেছে। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়েছেন। জিতেছেন দলের হয়ে অধরা সব…

    ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে ৫ খাবার

    শীতের শুরুতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে অনেকেরই সর্দি, কাশি ও নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়। এ সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে খাবারের দিকে একটু বেশি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা

    যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা

    ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে ৫ খাবার

    ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে ৫ খাবার

    ‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

    ‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    আজকে দেশের বাজারে স্বর্ণের ভরি

    আজকে দেশের বাজারে স্বর্ণের ভরি