যুক্তরাষ্ট্র ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ভিসা বাতিলের বিষয়টি জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘৩ লাখের বেশি ভিসা বাতিল হয়েছে, এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট—যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, নইলে দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে সবসময়ই আমাদের দেশ ও মার্কিন জনগণের নিরাপত্তা সবার আগে।’
এ সময় হোয়াইট হাউসের একটি পোস্টেও যুক্ত করেন নামদার। ওই পোস্টে বলা হয়, ‘ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্য যে কোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও এক্সে দেওয়া এক পোস্টে বলেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন—এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে।

তিনি বলেন, ‘ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক আইন ভাঙলে, জালিয়াতি করলে কিংবা আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।’

  • Related Posts

    আজকের নামাজের সময়সূচি

    ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। ইমানের পর নামাজই সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন নফল সালাতেরও গুরুত্ব দেওয়া হয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের…

    রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা , সতর্কতা জারি

    সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। খবর আল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা , সতর্কতা জারি

    রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা , সতর্কতা জারি

    ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

    ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

    শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

    শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

    শনিবার ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

    শনিবার ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

    বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

    বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক