শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

আমাদের বিভিন্ন কারণে মার্কেটে বা দোকানে যেতে হয়। আর দেখা যায় রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো মার্কেট বন্ধ থাকে। সেগুলো সম্পর্কে জানা থাকলে আমাদের জন্য সুবিধা হয়।

তাই বাইরে বের হওয়ার আগে দেখে নিন শুক্রবার রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকান ও দর্শনীয় স্থান বন্ধ।

যেসব মার্কেট বন্ধ

শুক্রবার পুরান ঢাকা ও সংলগ্ন এলাকার বেশ কিছু প্রধান মার্কেট বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে- আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা ও বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

ব্যবসায়িক সুবিধার জন্য পুরো এলাকাজুড়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার তালিকায় রয়েছে- বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।

বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান

সামরিক জাদুঘর (বিজয় সরণি): বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন এটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও): আগারগাঁওয়ে অবস্থিত এই জাদুঘরটিও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ রাখা হয়। তবে শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি পরিদর্শনের সুযোগ রয়েছে।

  • Related Posts

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    মিঠি নদীর পলি অপসারণ প্রকল্পে কথিত অনিয়মের ঘটনায় বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ)। শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে…

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    লক্ষ্মীপুরের রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি গ্যাস সিলিন্ডার চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে। সরকারের নির্ধারিত দামের চেয়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

    হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২