শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রে আলোচনা ও দোয়া মাহফিল

আজ ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার জ‍্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্রে শেখ কামাল স্মৃতি পরিষদের উদ্যোগে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৮০তম শুভ জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
“গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্নসারথী শেখ হাসিনা—বাংলাদেশ আপনার অপেক্ষায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ড. মাসুদুল হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি, জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, আমিনুল ইসলাম আমিন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য খ‍্যাতিমান লেখক হুমায়ূন কবীর ঢালী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আহকাম উল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াছমিন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য কামাল হোসেন রাকিব, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি মিতু আক্তার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের সভাপতি সেবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হৃদয় মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে বদ্ধপরিকর।
পুরো আলোচনা ও দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী।

  • Related Posts

    খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

    লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ নথিপত্রে শতভাগ শেষ দেখিয়ে সরকারি কোষাগার থেকে তুলে নেওয়া হয়েছে ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল। অথচ  খালের বুকজুড়ে মিলেছে এক দশকের…

    বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

    হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখবে কাতার। দেশটির রাষ্ট্রীয় সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

    খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

    বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

    বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

    নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

    নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

    চট্টগ্রাম-সিলেটে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

    চট্টগ্রাম-সিলেটে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

    প্রাক্তনের কাছ থেকে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

    প্রাক্তনের কাছ থেকে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

    নিরাপত্তা উদ্বেগে আসছে না চ্যাটজিপিটির নতুন মডেল

    নিরাপত্তা উদ্বেগে আসছে না চ্যাটজিপিটির নতুন মডেল