সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ঢাকাইয়া চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট মফিজুল ইসলাম আসলাম। শুনানি শেষে বিচারক আবেদনটি খারিজ করে দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে। পরে ২৭ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। এর মধ্যে একাধিকবার জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।

  • Related Posts

    দেশের সব হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রাজধানী ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব…

    থাইরয়েড নিয়ন্ত্রণে ওষুধ কমিয়ে খাবারে রাখুন এই ৫ মাছ

    থাইরয়েড হরমোনের ভারসাম্যে সমস্যা হলে ক্লান্তি, হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, মেজাজের পরিবর্তন ও চুল পড়ার মতো নানা উপসর্গ দেখা দিতে পারে। থাইরয়েড নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশের সব হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

    দেশের সব হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

    থাইরয়েড নিয়ন্ত্রণে ওষুধ কমিয়ে খাবারে রাখুন এই ৫ মাছ

    থাইরয়েড নিয়ন্ত্রণে ওষুধ কমিয়ে খাবারে রাখুন এই ৫ মাছ

    মেসিকে সম্মান জানাতে বিশেষ আয়োজন রোজারিওতে

    মেসিকে সম্মান জানাতে বিশেষ আয়োজন রোজারিওতে

    সিএমএম আদালত থেকে ফের পালাল আসামি

    সিএমএম আদালত থেকে ফের পালাল আসামি

    মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

    মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

    যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

    যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে