সৌদি আরবে হুতিদের হামলায় পিছিয়েই গেল এশিয়ান কাপ

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে এএফসি এশিয়ান কাপ। আগামী বছরের জানুয়ারিতে সৌদি আরবে টুর্নামেন্টটি আয়োজনের কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী তা শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর। চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।

আগে নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল এশিয়ার জাতীয় দলগুলোর সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা। তবে সৌদি আরবকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, যাতায়াত ও লজিস্টিক জটিলতার কারণে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন কঠিন হয়ে পড়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক ও সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে।

গত মাসেও এএফসি সভাপতি শেখ সালমান জানিয়েছিলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে। তবে সৌদি আরব ও ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বাড়তে থাকায় পরিস্থিতির পরিবর্তন ঘটে।

সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে ক্লাব ফুটবলেও। গত সপ্তাহে সৌদি ক্লাব আল নাসরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচ খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল। ফলে ম্যাচটি স্থগিত করা হয়। সোমবার উজবেকিস্তানে পাহতাকোরের বিপক্ষে আল নাসরের ৬-২ গোলের জয়ের ম্যাচেও ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁকে বিশ্রাম দেওয়ার কথা জানানো হলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের পাঁচটিই রিয়াদে। টুর্নামেন্টের ৫১টি ম্যাচের মধ্যে ৩০টি হওয়ার কথা ছিল শহরটিতে।

ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপও আয়োজন করবে দেশটি।

  • Related Posts

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকদের অবরোধ ,দীর্ঘ যানজট

    আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এদিকে তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা…

    হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

    ২০২৩ সালের ২ নভেম্বর অভিনেত্রী হোমায়রা হিমুর মরদেহ উদ্ধার করা হয়। তার আকস্মিক মৃত্যু ঘিরে শুরু হয় নানা প্রশ্ন ও আলোচনা। দেখতে দেখতে পেরিয়ে গেছে তিন বছর। গতকাল ছিল তার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকদের অবরোধ ,দীর্ঘ যানজট

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকদের অবরোধ ,দীর্ঘ যানজট

    হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

    হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

    গাইবান্ধার সুুন্দরগঞ্জে বিধবা নারীর ধান কেটে নেওয়ার অভিযোগ

    গাইবান্ধার সুুন্দরগঞ্জে বিধবা নারীর ধান কেটে নেওয়ার অভিযোগ

    দাম্মামগামী বিমানের ফ্লাইট শুরু ৭ নভেম্বর

    দাম্মামগামী বিমানের ফ্লাইট শুরু ৭ নভেম্বর

    ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

    ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে ?

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে ?