হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে হুক ছিঁড়ে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের (৭২০) পেছনের ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে ইঞ্জিনসহ সামনের ছয়টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত বনের ভেতরে পড়ে থাকা ছয়টি বগি উদ্ধার করা সম্ভব হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হুক ছিঁড়ে লাউয়াছড়া বনে পড়ে থাকা ছয়টি বগি উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

  • Related Posts

    জীবন ও সময় যেভাবে বরকতময় হয়

    সময় আল্লাহ তাআলার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না, সে প্রকৃত অর্থেই ক্ষতিগ্রস্ত। সময় থেকে বরকত শুধু সেই ব্যক্তির জীবন থেকেই উঠে যায়, যে এর অপচয় করে।…

    দিনে কত কাপ চা পান নিরাপদ?

    সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা, কাজের ফাঁকে আরেক কাপ, বিকেলে বিস্কুটের সঙ্গে আরও এক কাপ—এভাবে দিনে কখন যে তিন-চার কাপ চা হয়ে যায়, অনেকেই তা খেয়াল করেন না।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জীবন ও সময় যেভাবে বরকতময় হয়

    জীবন ও সময় যেভাবে বরকতময় হয়

    দিনে কত কাপ চা পান নিরাপদ?

    দিনে কত কাপ চা পান নিরাপদ?

    ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পরিকল্পনা কী

    ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পরিকল্পনা কী

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের