হোটেলের খাবার খেয়ে সান্তাহারে সাতজন অসুস্থ

বগুড়ার সান্তাহারের বিসমিল্লাহ হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ভুক্তভোগীদের পক্ষে আবু সাইফ নিহাদ ও আবু হামজা হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে খাবার খাওয়ার পরপরই পেটে ব্যথাসহ শারীরিক নানা সমস্যা দেখা দিলে তাঁদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার স্টেশন রোড এলাকায় বিসমিল্লাহ হোটেলে ছয় জন মুরগির চাপ ও গ্রিল খায়। খাওয়া শেষে তাঁরা আরও একজনের জন্য খাবার পার্সেল করে নিয়ে যায়।

হোটেলে খাবার খাওয়ার পর থেকেই তাঁদের সবার পেটে ব্যথা শুরু হয়। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের সাত জনকেই চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অভিযোগকারী দুজন কিছুটা সুস্থ হয়ে উঠলেও বাকি পাঁচজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হোটেলের খাবার খেয়ে এমন অসুস্থতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন এবং হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • Related Posts

    গাজীপুরে আরও ২৫ পোশাক কারখানা ছুটি

    অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) এসব কারখানায় ছুটি দেওয়া হয়। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক…

    ইমরান খানকে বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা

    ভারতের মুম্বাইয়ে একটি রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে বিদেশি নাগরিকত্ব ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে অভিনেতা ইমরান খানকে তীব্র ভর্ৎসনা করেছে বোম্বে হাইকোর্ট।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গাজীপুরে আরও ২৫ পোশাক কারখানা ছুটি

    গাজীপুরে আরও ২৫ পোশাক কারখানা ছুটি

    ইমরান খানকে বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা

    ইমরান খানকে বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা

    দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

    দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

    বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা

    বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা

    ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

    ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

    হোটেলের খাবার খেয়ে সান্তাহারে সাতজন অসুস্থ

    হোটেলের খাবার খেয়ে সান্তাহারে সাতজন অসুস্থ