৪১ বছর বয়সে গোল করে মদরিচের নতুন রেকর্ড

৪১ বছর বয়সেও যেন সময়কে হার মানাচ্ছেন লুকা মদরিচ। ইউয়েফা নেশনস লিগে চেকিয়ার বিপক্ষে গোল করে নিজেরই গড়া সর্বোচ্চ বয়সে গোল করার রেকর্ড নতুন করে লিখেছেন ক্রোয়েশিয়ার এই তারকা।

চেকিয়ার বিপক্ষে ম্যাচের ৪৭ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের দারুণ শটে গোল করেন মদরিচ। এই গোলের মাধ্যমে ৪১ বছর ১৭ দিন বয়সে ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি গড়েছেন তিনি।

২০২৪ সালের জুনে প্রথমবার ক্রোয়েশিয়ার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন মদরিচ। ইউরো ২০২৪-এ ইতালির বিপক্ষে ম্যাচে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ২৮৯ দিন। সেদিন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতাও হয়েছিলেন তিনি।

মদরিচের আগে ক্রোয়েশিয়ার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা ছিলেন নিকো কোভাচ। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে কাজাখস্তানের বিপক্ষে যখন কোভাচ গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ৩৬ বছর ১০ মাস ২২ দিন।

২০২৬ ফিফা বিশ্বকাপে গোল করে কোভাচকে ছাড়িয়ে যান ইভান পেরিশিচ। ৩৭ বছর ৫ মাস ১ দিন বয়সে গোল করে ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করা খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি।

মদরিচের রেকর্ড ভাঙার দিনে চেকিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের হয়ে জয়সূচক গোলটি করেন মার্কো পাশালিচ। এর আগে চেকিয়াকে সমতায় ফিরিয়েছিলেন আদাম কারাবেক।

ম্যাচের কয়েক ঘণ্টা আগেও অবশ্য মদরিচের মাঠে নামা নিয়ে ছিল অনিশ্চয়তা। জ্বরে ভোগায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও উপস্থিত হতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত সুস্থ হয়ে মাঠে নামেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার।

  • Related Posts

    মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে

    আত্মহত্যা প্ররোচনার মামলায় দ্বিতীয় স্ত্রী মরিয়মের পরিবারের সঙ্গে জামায়াতের ইসলামী থেকে বহিষ্কৃত বিতর্কিত এমপি গাজী নজরুল ইসলামের আপস রফা হওয়ার কথা বলেছেন তার আইনজীবী মাহবুবুর রহমান। ভুক্তভোগীর পরিবারের একটি আপসনামাও…

    দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ, এগিয়েছে নেপাল

    গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬ এ দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে বাংলাদেশ। ১৩৯টি অর্থনীতির তালিকায় ২১ দশমিক ৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১০৫তম। গতবারের তুলনায় নেপাল এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে

    মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে

    দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ, এগিয়েছে নেপাল

    দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ, এগিয়েছে নেপাল

    ৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

    ৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

    গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

    গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

    আট মাসে রাজধানীতে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

    আট মাসে রাজধানীতে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

    কে এই জাদুকর সত্যচরণ? জন্মদিনে রহস্য বাড়ালেন প্রসেনজিৎ

    কে এই জাদুকর সত্যচরণ? জন্মদিনে রহস্য বাড়ালেন প্রসেনজিৎ