৫৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ বার্সেলোনার

হান্সি ফ্লিকের বার্সেলোনা শনিবার রিয়াল বেটিসকে ৫-২ গোলে হারিয়েছে। ১০ জনের দলে পরিণত হওয়া বেটিস এই ম্যাচে শেষ পর্যন্ত পেরে ওঠেনি। এই জয়ে লা লিগার শীর্ষে বার্সার লিড আবার পাঁচ পয়েন্টে দাঁড়িয়েছে।

লা কারতুখা স্টেডিয়ামে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে দুর্দান্ত একটি গোল করেন লামিনে ইয়ামাল। অন্য চার গোল করেন রদ্রি, গাব্রিয়েল জেসুস, এরিক গার্সিয়া ও দানি ওলমো।

লিগের টেবিলে তৃতীয় স্থানে থাকা বেটিস দ্বিতীয়ার্ধের শুরুতেই একজন খেলোয়াড়কে হারায়। ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো দেওয়ায় ফাকুন্দো বের্নালকে লাল কার্ড দেখানো হয়।

এই জয়ে লিগের শুরুতে সবচেয়ে বেশি জয়ের নতুন ক্লাব রেকর্ড গড়েছে বার্সা। ১৯৬৮-৬৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের গড়া সর্বকালের রেকর্ড নয় জয়ের সমান হয়েছে তাদের জয়ের সংখ্যা। সব প্রতিযোগিতা মিলিয়ে ফ্লিকের দল ১১ ম্যাচে ১১টি জয় পেয়েছে।

এর আগে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ এসপানিওলের মাঠে শেষ দিকে ১-০ গোলে জেতে। তারা বার্সার পাঁচ পয়েন্ট পেছনে আছে। বেটিস শীর্ষ দল থেকে আট পয়েন্ট দূরে। চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদ রোববার সেভিয়াকে আতিথ্য দেবে।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্দের মুখোমুখি হওয়ার আগে বেটিস কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রাখে। মাঝমাঠের মূল খেলোয়াড় ইসকোও ছিলেন তাদের মধ্যে। তবু মানুয়েল পেলেগ্রিনির দল বার্সাকে কঠিন পরীক্ষায় ফেলে।

১০ মিনিটে ইয়ামালের দুর্দান্ত গোলে এগিয়ে যায় বার্সা। ১৯ বছর বয়সী এই উইঙ্গার বক্সের কিনারায় ঝট করে ঘুরে বের্নালকে কাটিয়ে যান। এরপর চমৎকার বাঁকানো শটে বল জালের ওপরের কোনায় পাঠান।

আক্রমণে বার্সা অপ্রতিরোধ্য ছিল। তবে ফ্লিকের অধীনে তাদের স্পষ্ট দুর্বলতা রক্ষণে। ২৯ মিনিটের আগেই বেটিস সমতা ফেরায়। কর্নার থেকে বল বিপদমুক্ত করা হয়নি ঠিকঠাক, বেতিসের পাবলো ফোর্নালস বল পেয়ে ক্রস করেন বক্সের মাঝে, বার্সা ডিফেন্ডার জাভি এসপার্তের সামনে থেকে হেডে গোল করেন ভালেন্তিন গোমেস।

এরপর কর্নার থেকে হেডে বার্সাকে আবার এগিয়ে দেন রদ্রি। এটি বার্সেলোনায় তার প্রথম গোল। এর পর জিওভানি লো চেলসো দর্শনীয় গোলে সমতা প্রায় ফিরিয়েই বসেছিল বেতিস। তবে ভিএআর যাচাইয়ে বিল্ড আপে কুচো এর্নান্দেজের হ্যান্ডবল ধরা পড়লে আর্জেন্টাইন এই মিডফিল্ডারের দূরপাল্লার গোলটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে ইয়ামালের কাটব্যাক থেকে ব্যবধান বাড়ান জেসুস। এর ঠিক আগে অফসাইডের কারণে তার আরেকটি গোল বাতিল হয়েছিল।

সঙ্গে সঙ্গে এজ আবদে বেটিসের হয়ে একটি গোল শোধ করেন। সে গোলের পরই ইয়ামালকে হেডবাট করে লাল কার্ড দেখেন বের্নাল। দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে হওয়া ঝামেলায় ইয়ামালও হলুদ কার্ড দেখেন।

এরপর বার্সার চতুর্থ গোলটি আসে। পাউ কুবারসি হেডে বল পাঠান এরিক গার্সিয়ার কাছে। তিনি কাছ থেকে বল জালে জড়ান। কোচ ফ্লিক ইয়ামালকে তুলে নেন, যাতে আরেকটি কার্ড দেখে তিনি আগামী সপ্তাহের এল ক্লাসিকোর আগে নিষিদ্ধ না হন। তার জায়গায় নামেন রাফিনিয়া। এই ব্রাজিলিয়ান আগের দুই ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি।

বদলি খেলোয়াড় ওলমো বক্সের কিনারা থেকে দারুণ ফিনিশে ম্যাচের শেষ গোলটি করেন। তাতে মৌসুমে ষষ্ঠ বারের মতো ৫ বা তারও বেশি গোলের দেখা পেয়ে যায়।

  • Related Posts

    পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

    কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের লাশ বিকৃত হয়ে গেছে। তাদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।…

    স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

    বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার আশঙ্কা আরও জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় চলতি বছর সুদের হার আরও বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এ পরিস্থিতিতে সপ্তাহজুড়ে দরপতনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

    পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

    স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

    স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

    রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের দাবি হুথিদের

    সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের দাবি হুথিদের

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি