আজ থেকে দ্বিতীয় দফার হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু

দেশজুড়ে দ্বিতীয় দফার হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন আজ শনিবার থেকে শুরু হচ্ছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলা এ কর্মসূচিতে নিয়মিত টিকাদান থেকে বাদ পড়া শিশুদেরও অন্তর্ভুক্ত করা হবে। এবার ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টায় বনানীর ১৯ নম্বর ওয়ার্ডে কড়াইলে টিঅ্যান্ডটি খেলার মাঠে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন।

এর আগে, গত রবিবার সচিবালয়ে হামের বিশেষ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এপ্রিল থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত সারা দেশে হামের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়। ওই কর্মসূচিতে এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্যমাত্রার ১০২ থেকে ১০৪ শতাংশ পর্যন্ত অর্জিত হয়েছে।

তিনি আরও জানান, এরপর ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনে দুই কোটি ২৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ দেওয়া হয়। তখন দেখা যায়, আগের টিকাদান কর্মসূচিতে প্রায় ৪৩ লাখ শিশু বাদ পড়েছে। পরে মপ-আপ ক্যাম্পেইন চালিয়ে এরই মধ্যে আরো ১৯ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

ফলে বাকি রয়েছে ২৪ লাখ শিশু। এর সঙ্গে গত তিন মাসে ছয় মাস বয়স পূর্ণ করা আরো প্রায় ১০ লাখ শিশু যুক্ত হয়েছে। সব মিলিয়ে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ৩৪ লাখ শিশু।

সাখাওয়াত হোসেন জানান, গত ১০ সেপ্টেম্বর ইউনিসেফের কাছ থেকে আরো ৪৩ লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করা হয়েছে। এর আগে মজুদ ছিল ১৫ লাখ ডোজ।

সব মিলিয়ে ৫৮ লাখ ডোজ টিকা রয়েছে। ১০ শতাংশ ওয়েস্টেজ বাদ দিলেও প্রায় ৫২ লাখ ডোজ টিকা থাকবে। ফলে ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার পরও অতিরিক্ত টিকা থাকবে।

  • Related Posts

    আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

    গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন…

    আজকের স্বর্ণের দাম

    তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

    আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে

    অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে

    দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব ও ক্লন্তি দূর করতে করণীয়

    দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব ও ক্লন্তি দূর করতে করণীয়

    আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ সারা দেশের তিন অঞ্চলে ঝড় হতে পারে

    আজ সারা দেশের তিন অঞ্চলে ঝড় হতে পারে