এশিয়ান গেমসে কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের পুরুষ দ্বৈত বিভাগে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান।

ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের জুটি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন গৌরব-আয়মান।

প্রথম গেমে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। ২১-৮ ব্যবধানে গেমটি জিতে এগিয়ে যায় গৌরব-আয়মান জুটি। দ্বিতীয় গেমেও একই ধারাবাহিকতা ধরে রেখে ২১-১২ ব্যবধানে জয় নিশ্চিত করেন তারা।

ফলে সরাসরি ২-০ গেমে কাজাখস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের ব্যাডমিন্টন পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ১৬-তে উঠেছে বাংলাদেশ।

এশিয়ান গেমসের ব্যাডমিন্টন ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাসও নতুন। এবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ব্যাডমিন্টন ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথমবারই শেষ ষোলো নিশ্চিত করলেন লাল-সবুজের প্রতিনিধিরা।

  • Related Posts

    আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

    গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন…

    আজকের স্বর্ণের দাম

    তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

    আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে

    অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে

    দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব ও ক্লন্তি দূর করতে করণীয়

    দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব ও ক্লন্তি দূর করতে করণীয়

    আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ সারা দেশের তিন অঞ্চলে ঝড় হতে পারে

    আজ সারা দেশের তিন অঞ্চলে ঝড় হতে পারে