আলোচিত তাজমীন হত্যার মূলহোতা আটক

কুমিল্লায় চাঞ্চল্যকর জান্নাতুল তাজমীন (১৩) হত্যাকাণ্ডের মূলহোতা সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস। একইদিন সকালে চট্টগ্রাম নগরীর অলংকার শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সুমন মিয়া (৩৮) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লার বাগমারা দক্ষিণের জয়নগর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। প্রায় এক মাস আগে সেখান থেকে চলে যান সুমন। তিনি মাদকাসক্ত ও বখাটে প্রকৃতির লোক বলে স্থানীয়রা জানিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমীনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। অটোরিকশাটি জব্দ করে সেটির সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। ওই অটোরিকশার চালক সুমন। তাকে চট্টগ্রাম থেকে কুমিল্লা ডিবি পুলিশের কার্যালয়ে আনা হচ্ছে।

জান্নাতুল তাজমীন (১৩) যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আবদুল আলীম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে চাকরি করেন। পরিবারের সদস্যরা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
মৃত্যুর আগে বাবার মোবাইলে নিজের অবস্থানের লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিল তাজমীন।

এ ঘটনায় তাজমীনের বাবা আবদুল আলীম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ঘটনার পর থেকে সুমন আত্মগোপনে ছিলেন। তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই এবং তিনি মোবাইলও ব্যবহার করেন না। তাই তার অবস্থান শনাক্ত করতে সময় লাগছে।

  • Related Posts

    গাড়ি কেনার দেড় কোটি টাকায় যেভাবে কৃষকদের ভাগ্য বদলে দিয়েছিলেন নানা পাটেকর

    পর্দায় তার কণ্ঠের গর্জন আর শক্তিশালী অভিনয় একসময় কাঁপিয়ে দিত সিনেমাহল। যে কোনো চরিত্রে নিজেকে উজার করে দেওয়ার অনন্য ক্ষমতার জন্য ভারতীয় চলচ্চিত্রে তিনি এক কিংবদন্তি। তবে কেবল রূপালি পর্দাতেই…

    শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারপতি নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গাড়ি কেনার দেড় কোটি টাকায় যেভাবে কৃষকদের ভাগ্য বদলে দিয়েছিলেন নানা পাটেকর

    গাড়ি কেনার দেড় কোটি টাকায় যেভাবে কৃষকদের ভাগ্য বদলে দিয়েছিলেন নানা পাটেকর

    আলোচিত তাজমীন হত্যার মূলহোতা আটক

    আলোচিত তাজমীন হত্যার মূলহোতা আটক

    শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

    এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

    বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

    বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

    ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে

    ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে