ইরানে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। দেশটির তেল-বিষয়কমন্ত্রী মোহসেন পাকনেজাদ এ তথ্য জানিয়েছেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মোহসেন পাকনেজাদ বলেন, দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে নতুন একটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এতে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস রয়েছে। এর মধ্যে প্রায় ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, নতুন এই গ্যাসক্ষেত্র আবিষ্কারের ফলে ইরানের জাতীয় জ্বালানি মজুত আরও সমৃদ্ধ হয়েছে। নতুন গ্যাসের মজুত খুঁজে বের করা ও উত্তোলনের জন্য দেশটির চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই আবিষ্কার হয়েছে।
পাকনেজাদের দাবি, নতুন গ্যাসক্ষেত্রে উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ ইরানের অন্যতম বৃহৎ সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি ধাপকে প্রায় ১৫ বছর চালানোর মতো।

নতুন আবিষ্কৃত গ্যাসকে তিনি ‘সুইট গ্যাস’ হিসেবে উল্লেখ করেছেন। এতে ক্ষতিকর সালফারের পরিমাণ তুলনামূলক কম থাকায় গ্যাসক্ষেত্রটির উন্নয়ন ও পরিচালন ব্যয় কম হতে পারে বলে জানান তিনি।
এ ছাড়া নতুন গ্যাসক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেট রয়েছে। গ্যাসের পাশাপাশি এসব কনডেনসেট থেকেও ইরান আগামী দিনে কয়েক হাজার কোটি ডলারের অর্থনৈতিক সুবিধা পেতে পারে বলে জানান তেল-বিষয়কমন্ত্রী।

  • Related Posts

    কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার দোয়া

    মানবজীবন সুখ-দুঃখ, পরীক্ষা ও নানা চড়াই-উতরাইয়ের এক অপূর্ব সমাহার। জীবনের পথচলায় প্রায়ই নানা বিপদ-আপদ, দুশ্চিন্তা ও অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো তীব্র হতাশা মানুষের মনকে গ্রাস করে, আবার…

    ১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

    শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল। এই ফল প্রকাশের পর জানা যাবে এবারের পাশের হার কত। কিন্তু ১৯৯০ থেকে ২০২৫ সাল অর্থাৎ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার দোয়া

    কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার দোয়া

    ১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

    ১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

    অসুস্থতা কাটিয়ে নাটকে ফিরছেন তানিয়া বৃষ্টি

    অসুস্থতা কাটিয়ে নাটকে ফিরছেন তানিয়া বৃষ্টি

    বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

    বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

    কিউইদের কাছে ভারতের বড় হার

    কিউইদের কাছে ভারতের বড় হার

    ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

    ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প