‘ক্যাটরিনার ক্যারিয়ার শেষ’- ট্রলের কড়া জবাব পাকিস্তানি গায়কের

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সন্তানের জন্মের পর প্রথমবারের মতো জনসম্মুখে সামনে আসতেই শারীরিক গঠন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের ট্রলের শিকার। সম্প্রতি স্বামী অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেন তিনি। এর পরপরই সামাজিক মাধ্যমে তার গর্ভাবস্থার আগের ও পরের ছবি তুলনা করে ক্যাটরিনার ‘ক্যারিয়ার শেষ’ বলে কটাক্ষ শুরু।
এদিকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের এই কটূক্তি ও বডিশেমিংয়ের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন ক্যাটরিনার ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমার সহ-অভিনেতা পাকিস্তানি গায়ক-অভিনেতা আলি জাফর। সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিওবার্তায় আলি জাফর ক্ষোভ প্রকাশ করেছেন। এটি নতুন কিছু নয়; এর আগেও তিনি তার দেশের অভিনেত্রী মাহিরা খানের ওপর হওয়া একই ধরনের ট্রলিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।

ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে এ অভিনেতা সরাসরি সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তিনি বলেন, সমাজ নারীদের শরীর, পোশাক এবং জীবনযাপনকে যেন জনসমক্ষে মূল্যায়নের বিষয় বানিয়ে ফেলা হয়েছে।

আলি জাফর বলেন, ‘আমাদের সবারই আত্মদর্শন করা প্রয়োজন। বিশেষ করে একজন পুরুষ হিসেবে আমাদের নিজেদের মানসিকতা সংশোধন করা জরুরি। পুরুষ হিসেবে পাওয়া বিশেষ সুযোগের কারণে আমরা নারীদের নিজস্ব তৈরি মানদণ্ডে বিচার করি। তাদের শরীর বা জীবন আমাদের কাঠামোর সঙ্গে না মিললেই আমরা হেয় করি, যা অত্যন্ত অনুচিত বলে জানান এ পাক অভিনেতা।

পাক সংগীতশিল্পী বলেন, অন্যের সমালোচনা না করে সবার প্রতি সহমর্মী হওয়া উচিত। অন্যের জীবন না জেনে মন্তব্য করার চেয়ে মানুষের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। রেনেসাঁস যুগেও নারীদের সৌন্দর্যের মাপকাঠি আলাদা ছিল। পরে ‘জিরো ফিগার’ বা পুরুষদের ‘সিক্স-প্যাক’-এর মতো অবাস্তব ও অস্বাস্থ্যকর প্রবণতা তৈরি করা হয়েছে।

  • Related Posts

    যে দোয়া আল্লাহর খুব প্রিয়

    উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। অর্থ : মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তাৎপর্য ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ এর অর্থ হলো,…

    শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে শীর্ষে ইংল্যান্ড

    টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করেছে ইংল্যান্ড। শনিবার রাতে শ্রীলংকাকে ৮ উইকেটে হারানোর পর র‍্যাংকিংয়ে এই পরিবর্তন এসেছে। দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যে দোয়া আল্লাহর খুব প্রিয়

    যে দোয়া আল্লাহর খুব প্রিয়

    শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে শীর্ষে ইংল্যান্ড

    শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে  শীর্ষে ইংল্যান্ড

    বিদ্যুৎ নাই টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

    বিদ্যুৎ নাই টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

    সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই: অপূর্ব

    সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই: অপূর্ব

    ইরান যুক্তরাষ্ট্রকে দিল নতুন ৭ শর্ত

    ইরান যুক্তরাষ্ট্রকে দিল নতুন  ৭ শর্ত