নিউ ইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা গীতিকারের সম্মাননা পেলেন হুমায়ূন কবীর ঢালী

বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক ও কবি হুমায়ূন কবীর ঢালীর ঝুলিতে যুক্ত হলো সেরা গীতিকারের পুরস্কার। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। কোনো বিনোদনমূলক প্ল্যাটফর্ম থেকে এটিই তাঁর প্রথম পুরস্কার গ্রহণ।
সম্প্রতি তাঁর লেখা বেশ কয়েকটি গান দেশ ও বিদেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত ও জনপ্রিয় হয়। বিশেষ করে ‘বাংলাদেশ ডে প্যারেড’, ‘ফোবানা কনভেনশন’ এবং ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর অফিশিয়াল থিম সংগুলো শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলে। এই জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তাঁকে সেরা গীতিকারের সম্মাননায় ভূষিত করা হয়।
মূলত শিশুসাহিত্যিক হিসেবে সর্বজনপরিচিত হুমায়ূন কবীর ঢালীর সাহিত্যচর্চার শুরুটা হয়েছিল প্রেমের উপন্যাস দিয়ে। তাঁর প্রথম প্রকাশিত বই প্রেমের উপন্যাস ‘মন শুধু মন ছুঁয়েছে’ সে সময় তুমুল জনপ্রিয়তা পায়। পাঠকদের চাহিদায় পর পর ৮-৯টি প্রেমের উপন্যাস লিখলেও পরবর্তীতে মন দেন শিশু-কিশোরদের সাহিত্যে। ১৯৯৪ সালে বিশ্বসাহিত্য ভবন থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম শিশু-কিশোর উপন্যাস ‘দুষ্টু ছেলের গল্প’।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এক এক করে লিখেছেন— লজিংবাড়ি, নীল গ্রহের রহস্য, কালোমূর্তির রহস্য, চিলে পাখির জন্মদিনে, ক্লাসমেট, পরিকন্যা, কাটুস কুটুস সিরিজ, কাকছানার বন্ধু মুরগিছানা ও শহর দেখতে গিয়ে-র মতো জনপ্রিয় সব বই। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক।
আন্তর্জাতিক অঙ্গনেও হুমায়ূন কবীর ঢালীর লেখা সমাদৃত। তাঁর লেখা বই অসমীয়া, ওড়িয়া, হিন্দি, স্প্যানিশ, নেপালি ও চাইনিজ ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে। এমনকি ইউরোপের দেশ গ্রিসের কয়েকটি প্রাইমারি স্কুলেও তাঁর লেখা বই পাঠ্য তালিকাভুক্ত ও পড়ানো হয়।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় হুমায়ূন কবীর ঢালী বলেন, “যে-কোনো সম্মাননা ও পুরস্কার মনের মধ্যে তৃপ্তি এনে দেয় এবং দায়িত্ববোধকে আরও শাণিত ও গতিশীল করে। লেখককে সবসময় ভালো লেখায় অনুপ্রাণিত করে। শখের বশে গান লেখা শুরু করলেও এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর সেটি এখন গভীর দায়িত্ববোধের জায়গায় পৌঁছে গেছে।”
উল্লেখ্য, সাহিত্য রচনার পাশাপাশি হুমায়ূন কবীর ঢালী প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্বয় প্রকাশ’ পরিচালনা করছেন এবং আন্তর্জাতিক দ্বিবাসিক পরিবেশবিষয়ক কাব্যসংকলন ‘পৃথিবীর জন্য কবিতা’ সম্পাদনা নিয়ে কাজ করছেন। একইসঙ্গে তিনি সাহিত্যভিত্তিক ও সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে নিজ গ্রাম চাঁদপুরের মতলব উত্তরের সিকিরচরে প্রতিষ্ঠা করেছেন গ্রামীণ গ্রন্থাগার ‘আমাদের পাঠাগার’। বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। সাহিত্যের বহুমুখী সৃষ্টির পাশাপাশি নতুন প্রজন্ম ও সমাজের কল্যাণে তাঁর এই নিরবচ্ছিন্ন অবদান পাঠক ও গুণীজনদের কাছে বরাবরের মতোই প্রশংসিত হয়ে আসছে।

  • Related Posts

    শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর

    ইয়েমেনের হুথিদের বারবার হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা ও কার্যক্রম চালুর প্রস্তুতি যাচাই করতে…

    ফ্যাটি লিভার কমবে এই ৩ সুস্বাদু সালাদে!

    ওজন কমাতে চাইলে অনেকেই একঘেয়ে সেদ্ধ খাবার কিংবা শসা-পেঁয়াজের সালাদ খেয়ে থাকেন। কিন্তু স্বাস্থ্যকর খাবার মানেই যে স্বাদের সঙ্গে আপস করতে হবে, তা নয়। বিশেষ করে অতিরিক্ত ওজনের পাশাপাশি ফ্যাটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নিউ ইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা গীতিকারের সম্মাননা পেলেন হুমায়ূন কবীর ঢালী

    নিউ ইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা গীতিকারের সম্মাননা পেলেন হুমায়ূন কবীর ঢালী

    শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর

    শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর

    ফ্যাটি লিভার কমবে এই ৩ সুস্বাদু সালাদে!

    ফ্যাটি লিভার কমবে এই ৩ সুস্বাদু সালাদে!

    জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবে গেল নৌপুলিশের স্পিডবোট

    জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবে গেল নৌপুলিশের স্পিডবোট

    অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

    অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

    সারাদেশে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

    সারাদেশে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি