ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

‎রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সায়েন্সল্যাব মোড়সংলগ্ন সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

‎জানা গেছে, ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ইট ছুঁড়ে বাসটির গ্লাস ভেঙে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়।

‎একপর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
‎সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে আইডিয়াল কলেজের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

‎এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব  বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ঢাকা কলেজের বাসের গ্লাসে ঢিল ছোড়েন। এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত।
তিনি বলেন, আপাতত কোনো হতাহতের খবর আমরা পাইনি। আহত কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

  • Related Posts

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ রবিবার বিনিময় হার: বৈদেশিক মুদ্রা…

    নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

    চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত প্রার্থীরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

    নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

    ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

    ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

    মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেফতার

    মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেফতার

    ৪১ বছর বয়সে গোল করে মদরিচের নতুন রেকর্ড

    ৪১ বছর বয়সে গোল করে মদরিচের নতুন রেকর্ড