থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০-১২টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে বলিপাড়া বাজারে আগুন লাগে। খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় ভোর পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম এবং সহকারী পরিচালক মো. জাকির হোসেন আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে নেতৃত্ব দেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক ১০-১২টি দোকান ভস্মীভূত হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০-৫০ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাজারের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মহিদুল ইসলাম মৃধা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

বলিপাড়া বাজার কমিটি সূত্রে জানা যায়, এই অগ্নিকাণ্ডে বাদুরাম ত্রিপুরা, চিকন্যা চাকমা, রিপন জ্যোতি চাকমা, সাথোয়াই মারমা, শঙ্খরাজ চাকমা, প্রদীপ চাকমা, নিহার বিন্দু চাকমা, উনুচিং মারমা, কাজল কর্মকার, প্রনিজ চাকমা, মধু মঙ্গল চাকমা এবং আবু বক্কর সওদাগরের দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

  • Related Posts

    দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের…

    রেনশ-এলিস দাপটে বড় জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

    দীর্ঘ অপেক্ষার পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন ম্যাট রেনশ। তার ১০৯ রানের ইনিংসের পর ন্যাথান এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে ৫৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। হারারেতে মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৪ রান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান

    থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান

    দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    রেনশ-এলিস দাপটে বড় জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

    রেনশ-এলিস দাপটে বড় জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

    আজ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

    আজ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

    সকালের নাস্তায় যেসব খাবারে বাড়তে পারে রক্তে শর্করা

    সকালের নাস্তায় যেসব খাবারে বাড়তে পারে রক্তে শর্করা

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম