নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষায়িত তিনটি ট্রাকে করে শনিবার পারমাণবিক জ্বালানির চালানটি প্রকল্প এলাকায় পৌঁছায়।

এ নিয়ে মোট চারটি চালান পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছাল। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য দুটি চালান রয়েছে।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, দ্বিতীয় ইউনিটের জন্য মোট ১৬৩টি ইউরেনিয়াম জ্বালানি অ্যাসেম্বলি সাতটি কার্গো ফ্লাইটে পরিবহনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রথম ইউনিটের জ্বালানি পুনঃসংযোজনের জন্য অতিরিক্ত ৪৮টি জ্বালানি অ্যাসেম্বলি দুটি চালানে আনা হবে।

পরিকল্পনা অনুযায়ী, দুই ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ইউনিট রয়েছে। এরই মধ্যে প্রথম ইউনিটটি ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ পর্যায়ে প্রবেশ করেছে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান প্রথম ইউনিটে স্টেজ-সি পর্যায়ের কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

স্টেজ-সি পর্যায়ে রিঅ্যাক্টরের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর, পরিচালনব্যবস্থা ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।

এসব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এ প্রক্রিয়াকে ‘সিনক্রোনাইজেশন’ বলা হয়।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

তবে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত পূরণ এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার ওপর এ কার্যক্রম নির্ভর করবে।

  • Related Posts

    অকৃতকার্যদের পুনঃপরীক্ষা, দুয়েক দিনের মধ্যে রুটিন

    এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ডিসেম্বরে পুনঃপরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। একই মাসে ফল প্রকাশেরও পরিকল্পনা রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় উপজেলা পর্যায়ে একটি করে পরীক্ষা…

    টিভিতে আজকের খেলা

    নিউজিল্যান্ড ও ভারতের পঞ্চম টি-টুয়েন্টি আজ। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি লিভারপুল ও আর্সেনাল। লা লিগায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। জাতীয় ক্রিকেট লিগ সিলেট–চট্টগ্রাম সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ময়মনসিংহ–খুলনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অকৃতকার্যদের পুনঃপরীক্ষা, দুয়েক দিনের মধ্যে রুটিন

    অকৃতকার্যদের পুনঃপরীক্ষা, দুয়েক দিনের মধ্যে রুটিন

    টিভিতে আজকের খেলা

    টিভিতে আজকের খেলা

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

    নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

    শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

    শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ