নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত

নরসিংদীর পাঁচদোনায় সিএনজি ও কার্ভাডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) ও আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৮টার দিকে গাজীপুর থেকে যাত্রিবাহী একটি সিএনজি নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ৯টার দিকে পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নুর উদ্দিন ও হাসপাতালে নেয়ার পথে সাইদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নুর উদ্দিনকের মরদেহ উদ্ধার ও সিএনজি চালককে হেফাজতে নেয়।

মাধবদী থানার এসআই মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    আজকের নামাজের সময়সূচি

    আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন স্থানে পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো- ফজর: ভোর ৪টা ৩৫ মিনিট জোহর: বেলা ১১টা ৫৩ মিনিট আসর: বিকেল ৪টা ০৯ মিনিট মাগরিব:…

    বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

    এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

    বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

    ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

    ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

    কোরআন পাঠের ফজিলত

    কোরআন পাঠের ফজিলত

    বরিশালে বাসের ধাক্কায় ৩ জন নিহত

    বরিশালে বাসের ধাক্কায় ৩ জন নিহত

    রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

    রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩