ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার ২

ফেনসিডিলের দাম বেশি হওয়ায় অনেক মাদকসেবী ইস্কাফসহ বিভিন্ন সিরাপে আসক্ত হচ্ছে। এবার মাদকের খাতায় নাম উঠেছে উইনসেরেক্স সিরাপের। ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ জব্দসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। শুক্রবার দুপুরে এ তথ্য জানান এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি জানায়, ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার কালীতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপ জব্দসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। বৃহস্পতিবার রাতে এসআরবি-১৩ এর দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মশিরউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের নিজামউদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।

বৃহস্পতিবার রাত ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ এবং দুইটি মোটরসাইকেল জব্দ করে দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

    শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ঢাকা ইপিজেড ও বলিভদ্র এলাকায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিপুল পরিমাণ আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিপেটা করে…

    নির্ঘুম রাতে নামাজ মুমিনের সঙ্গী

    জীবনের নানা ঘাত-প্রতিঘাত, দুঃখ-বেদনা, দুশ্চিন্তা-হতাশা নির্জন রাতকে দুর্বিষহ করে তোলে। গভীর রাতে যখন সব কোলাহল থেমে যায়, যখন ব্যস্ত জনপদে নেমে আসে সুনসান নীরবতা, তখন মনের আঙিনায় ভিড় করে কত-শত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

    আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

    নির্ঘুম রাতে নামাজ মুমিনের সঙ্গী

    নির্ঘুম রাতে নামাজ মুমিনের সঙ্গী

    দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙনের শঙ্কায় ৯ গ্রামের মানুষ

    দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙনের শঙ্কায় ৯ গ্রামের মানুষ

    নানা আয়োজনে পালিত বিশ্ব পর্যটন দিবস

    নানা আয়োজনে পালিত বিশ্ব পর্যটন দিবস

    ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষে আহত ২০

    ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষে আহত ২০

    ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড