নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা আরও জানিয়েছে, নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূ-খণ্ডেও পাওয়া গেছে। ভোটেকোশি ও ত্রিশুলি নদীর বন্যায় নিহতদের মরদেহ এখনো উদ্ধার করা হচ্ছে।

নেপাল পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আজ সকাল ১১টা পর্যন্ত এক হাজার ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এখনো বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের খোঁজে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

রাসুয়া থেকে নওয়ালপরাসি পশ্চিম পর্যন্ত আটটি জেলায় মরদেহ পাওয়া গেছে। নদীর স্রোতে ভেসে যাওয়া সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়, ৩২০টি।

পুলিশ জানিয়েছে, নারায়ণী নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে।

মরদেহ কোথায় পাওয়া গেছে?

রাসুওয়া- ৩৮
নুয়াকোট- ১০৩
ধাদিং- ৫৬
চিতওয়ান- ৩২০
গোরখা- ৬৫
তানাহুন- ৩৮
নওয়ালপরাসি পূর্ব- ২১৬
নওয়ালপরাসি পশ্চিম- ১৬৯
ভারত- ৫

সূত্র: নেপাল পুলিশ

  • Related Posts

    কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার দোয়া

    মানবজীবন সুখ-দুঃখ, পরীক্ষা ও নানা চড়াই-উতরাইয়ের এক অপূর্ব সমাহার। জীবনের পথচলায় প্রায়ই নানা বিপদ-আপদ, দুশ্চিন্তা ও অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো তীব্র হতাশা মানুষের মনকে গ্রাস করে, আবার…

    ১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

    শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল। এই ফল প্রকাশের পর জানা যাবে এবারের পাশের হার কত। কিন্তু ১৯৯০ থেকে ২০২৫ সাল অর্থাৎ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার দোয়া

    কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার দোয়া

    ১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

    ১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

    অসুস্থতা কাটিয়ে নাটকে ফিরছেন তানিয়া বৃষ্টি

    অসুস্থতা কাটিয়ে নাটকে ফিরছেন তানিয়া বৃষ্টি

    বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

    বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

    কিউইদের কাছে ভারতের বড় হার

    কিউইদের কাছে ভারতের বড় হার

    ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

    ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প