প্রথমবারের মত ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা হিসেবে অংশ নিয়েই বাজিমাত করেছে রুবাইয়াত হোসনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস প্রেমিও বিসাতো দ’ওরো অর্জন করেছে সিনেমাটি।

শুক্রবার রাত বাংলাদেশ সময় ১১টার দিকে পরিচালক রুবাইয়াতের হাতে এ পুরস্কার তুলে দেন ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার রুবাইয়াত একটি গণমাধ্যমকে বলেন, এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে সব সিনেমার মধ্যে থেকে এ পুরস্কার দেওয়া। এ জন্য জুরিদের কাছে কৃতজ্ঞতা জানাই। তারা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন। আমি মনে করি, এই পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের, বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।

প্রথমবারের মতো ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা অফিশিয়াল শাখায় (অরিজন্তি বিভাগে) মনোনয়ন পায়। সিনেমাটি ৬ সেপ্টেম্বর ভেনিসে প্রিমিয়ার হয়। এরপর থেকে সিনেমাটির প্রশংসা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

পৃথিবীর সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ভেনিস লিডোতে শুরু হয়েছে ২ সেপ্টেম্বর। শেষ হবে ১২ সেপ্টেম্বর। আজ দেওয়া হবে অফিশিয়াল শাখার পুরস্কার। সেখানেও অরিজন্তি বিভাগে পুরস্কারের জন্য প্রতিযোগিতা করছে বাংলাদেশের এই সিনেমা।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া, আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।

সিনেমাটি ভেনিসের পাশাপাশি গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে। ভেনিস থেকেই টরন্টো উৎসবে অংশ নিতে যাবেন রুবাইয়াত। উৎসবটি শেষ হবে ২০ সেপ্টেম্বর।

  • Related Posts

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    দেশের বাজারে দাম কমার পর ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম বৃদ্ধি হলো আবার। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১,০৫০ টাকা বাড়িয়ে এই…

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নারী অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ। শনিবার নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এ জয়ে টুর্নামেন্টে পঞ্চম স্থান নিশ্চিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা

    সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা

    মরুভূমির বুকে বিস্ময়কর লাল পাহাড়

    মরুভূমির বুকে বিস্ময়কর লাল পাহাড়